অভ্যন্তরীণভাবে ১,০০,০০০ ইসরাইলি বাস্তুচ্যুত:
হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তের আরো ১৪ গ্রাম খালি করছে ইসরাইল
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলি সেনারা যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখন তারা হিজবুল্লাহর হামলা থেকে বাঁচাতে ইসরাইলের উত্তরে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আরো বহু বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে।
ইহুদিবাদী সরকার গত রোববার বলেছে, তারা লেবানন সীমান্তবর্তী আরো ১৪টি গ্রাম খালি করার কাজ শুরু করেছে। এর আগে গত সপ্তাহে লেবানন সীমান্তবর্তী ২৮টি গ্রামের সব মানুষকে দক্ষিণের দিকে সরিয়ে নেয় তেল আবিব।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে লড়াই তীব্রতর হলে এসব গ্রামের ইহুদিবাদীরা ব্যাপক সংখ্যায় মারা পড়তে পারে বলে তাদেরকে আগেভাগে সরিয়ে নিচ্ছে তেল আবিব। এর আগে গাজা সীমান্তবর্তী আশকেলন ও সাদেরুতসহ বিস্তীর্ণ এলাকার মানুষকে সরিয়ে নিয়েছে ইসরাইল সরকার। এর ফলে প্রায় এক লাখ ইসরাইলি অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে বলে আল-জাজিরা এক খবরে জানিয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রোববার লেবানন সীমান্তে মোতায়েন ইহুদিবাদী সেনাদের পরিদর্শনে গিয়ে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়েছে। সে বলেছে, “আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে এত শক্ত আঘাত হানবো যে, তা তারা কল্পনাও করতে পারবে না।”
অন্যদিকে হিজবুল্লাহও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ না করলে হিজবুল্লাহর পক্ষ থেকে হামলা আরো শক্তিশালী করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)