হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াগনার
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াগনার। মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট বলেছে, বর্তমানে রুশ এসএ-২২ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ নিয়ে ওয়াগনার ও হিজবুল্লাহর মধ্যে যে আলোচনা চলছে তা পর্যবেক্ষণ করছেন আমেরিকান কর্মকর্তারা। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি প্যান্টসির এস-১ নামেও পরিচিত।
অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি রাশিয়ার তৈরি। এটি ট্রাক থেকে উৎক্ষেপণযোগ্য সারফেস-টু-এয়ার মিসাইল ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারি অস্ত্র সিস্টেম। এটি যে কোনো ধরনের বিমান হামলা মোকাবিলায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবহার করে।
ইউক্রেন যুদ্ধে উন্নত এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া। এবার ইসরায়েলের বিমান হামলার ঠেকাতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি বোমা হামলা ঠেকাতে হামাসকে এই অস্ত্র দেওয়া হবে কিনা কিনা, তা এখনো অস্পষ্ট।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যদিও এই যুদ্ধে অন্য কোনো পক্ষকে না জড়াতে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গত সপ্তাহে বৈঠক করে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ যুদ্ধ ঘোষণা করেছেন হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের প্রধানরা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।