বিশ্বজুড়ে গণতন্ত্রের ‘মন্দা’ চলছে, নতুন সমীক্ষায় প্রকাশ
২১ শতকে কোনঠাসা গণতন্ত্র! অর্ধেক বিশ্বেই গণতান্ত্রিক মানের মারাত্মক পতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থার এমন রিপোর্ট ঘিরে দুনিয়া জুড়ে শোরগোল। ১৭৩-র মধ্যে ৮৫টি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়েছে ওই প্রতিষ্ঠান। এর মধ্যে বেশ কয়েকটি দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের।
বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে স্টকহোমের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকট্রোরাল অ্যাসিট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিইএ)। সেখানে বলা হয়েছে, গত পাঁচ বছরে গণতান্ত্রিক মানের চরম অবনতি হয়েছে। ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক গোষ্ঠীর মধ্যে সমান অধিকার হারিয়ে যেতে বসেছে। অস্ট্রিয়াতে সংবাদমাধ্য়মের স্বাধীনতা নেই। ব্রিটেনে আজ অনেকেই ন্যায়বিচারের থেকে বঞ্চিত,’ স্কটল্যান্ডের সংস্থার তরফে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে।
এপ্রসঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ-র প্রোগ্রাম অফিসার মাইকেল রুনি বলেন, ষষ্ঠ বছর গণতন্ত্র নিয়ে সমীক্ষা করলাম আমরা। আগের চেয়ে অনেক বেশি দেশে গণতন্ত্রের পতন লক্ষ্য করেছি। উল্লেখ্যে, দ্য গ্লোবাল স্টেট অফ ডেমোক্র্যাসি ২০২৩’ শীর্ষক রিপোর্টের অন্যতম লেখক তিনি। তবে এবারের রিপোর্ট নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বিশ্বে ‘গণতান্ত্রিক মন্দা’ চলছে বলে জানিয়েছেন তারা। ১৯৭৫ থেকে গণতন্ত্র সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে স্কটল্যান্ডের সংস্থা।
সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, তথাকথিত গণতান্ত্রিক দেশগুলিতে আদালতের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। বাড়ছে রাজনৈতিক হিংসা। আর এর কবল থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি বা পেরুর মতো দেশগুলিও বাঁচতে পারছে না। সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে বলে দাবি করেছেন সমীক্ষকরা। পাশাপাশি সমীক্ষা রিপোর্টে আফ্রিকা নিয়ে বড় সতর্কবার্তা রয়েছে। গত ছ’মাসে এই মহাদেশের অন্তত দু’টি দেশে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। যা আগামীদিনে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।