হাসিনা-তারিক সিদ্দিকের বিরুদ্ধে গুমের অভিযোগ ৩ জনের
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি গুমের অভিযোগ দিয়েছে তিন জন। ‘গুম তদন্ত কমিশন’-এ তারা লিখিত অভিযোগ জমা দিয়েছে এবং তাদের ওপর চালানো নিপীড়নের বিস্তারিত তুলে ধরেছে।
তারা বলেছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের সিভিল পোশাকে অপহরণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কার্যালয়ের গোপন সেলে দীর্ঘদিন গুম করে রেখেছিল।
তাদের বক্তব্য অনুযায়ী এই ‘গুম’ অপারেশন পরিচালিত হয় সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের মদত ও সিটিটিসির মাধ্যমে।
তারা বলেছে, এই পুরো প্রক্রিয়ায় শেখ হাসিনা ছাড়াও তার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামসহ উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জড়িত ছিলেন। বর্তমানে অভিযুক্তরা সবাই পলাতক।
গুমের সময় সিটিটিসির বিভিন্ন কর্মকর্তার নামও প্রকাশ করে তারা- যাদের মধ্যে ছিলেন এডিসি আহামেদুল ইসলাম, এসি ওবাইন, ইন্সপেক্টর আবুল বাশার, ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন, এসআই ফিরোজ মোল্লা, এসআই আশুতোষ শীল, এএসআই উজ্জ্বল, কনস্টেবল মাহতাব ও জহির এবং প্রধান হিসেবে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জামান।
তিনজনের জবানবন্দিতেই উঠে এসেছে বাংলাদেশের রাষ্ট্রীয় নিপীড়নের ভয়ঙ্কর চিত্র, যা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, বরং তাদের পরিবারকেও ছিন্নভিন্ন করে দিয়েছে। গুমের শিকাররা জানিয়েছেন, তাদের বিনা কারণে তুলে নিয়ে শারীরিক-মানসিক নির্যাতন, মিথ্যা মামলা এবং ভুয়া স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
এই তিন ভুক্তভোগী সরাসরি বলেন, তারা শুধু স্থানীয় বাহিনীর দ্বারা নয়, বরং শেখ হাসিনার সরাসরি নির্দেশ বা নীতির অংশ হিসেবে গুম হয়েছেন। তারা অভিযোগ করেন, এই রাষ্ট্রীয় অপরাধ একটি পরিকল্পিত কৌশলের অংশ, যার মাধ্যমে বিরুদ্ধ মত, ধর্মীয় চর্চা বা স্বাধীন মতপ্রকাশ দমন করা হয়।
তারা প্রত্যেকেই গুমের সময় ও স্থান, নিপীড়নের ধরন এবং পরবর্তী মামলা-নাটকের বিবরণ দিয়ে লিখিত জবানবন্দি জমা দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই অভিযোগগুলো পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। অভিযোগপত্রে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাসহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী তরুণরা।
সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, ‘শুধু সাজিদুল নয়, অনেক ভুক্তভোগী ও মানবাধিকার সংস্থাও বহু বছর ধরে অভিযোগ করে আসছিল যে, বাংলাদেশে ‘গুম’ একটি রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু পলাতক একজন প্রধানমন্ত্রী ও তার উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে লিখিতভাবে তা কমিশনে পেশ করেছেন এই তরুণরা। এটি শুধু মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য মামলা হিসেবে গণ্য হতে পারে।
শেখ ওমর আরো বলেন, যেসব ভুক্তভোগী ফিরে এসেছেন, ভুক্তভোগী হিসেবে তাদের বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












