স্কুলে বিমান বিধ্বস্ত:
হাসপাতালগুলো হঠাৎ চাপ সামলাতে প্রস্তুত ছিল না
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর কয়েকটি হাসপাতালে হঠাৎ বেশি রোগী, স্বজন ও উৎসুক জনতার চাপে চিকিৎসাসেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছে। এত বিপুলসংখ্যক দগ্ধ ও আহত রোগী একসঙ্গে সামলানোর মতো প্রস্তুতি ছিল না এসব হাসপাতালের। চিকিৎসক, নার্স ও সহায়তাকারীরা ভীষণ চাপের মুখে পড়েন, অনেক জায়গায় রোগীকে দ্রুত ভর্তির আগেই বাধার মুখে পড়তে হয়েছে স্বজন ও সাধারণ মানুষের ভিড়ে। এ অবস্থায় কোথাও কোথাও চিকিৎসাসেবা কার্যত ভেঙে পড়ে।
বিমান দুর্ঘটনার পর দুপুর থেকেই ঘটনাস্থলের কাছাকাছি উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া শুরু হয়। একসঙ্গে এত দগ্ধ রোগী ওই হাসপাতালের আগে কখনো সামলাতে হয়নি। হাসপাতালটিতে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হলেও স্বজন ও নেতাকর্মীর ভিড়ে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। অনেক দগ্ধ রোগীকে সময়মতো ভেতরে প্রবেশ করানোই যায়নি।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ বলেন, ‘আমাদের এখানে ১২০ জন দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। রোগীদের অধিকাংশের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। ’
বার্ন ইনস্টিটিউটে স্বজন ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিস্থিতি অচল হয়ে পড়ে। চিকিৎসা সরঞ্জাম, রক্তের চাহিদা, বেড ব্যবস্থা এবং জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক বেগ পেতে হয়।
এ অবস্থায় বিকেলে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, এটি বড় ধরনের একটি দুর্ঘটনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সব বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। ঢাকা মেডিকেল কলেজের সঙ্গেও সমন্বয় করে রোগীদের ওখানে পাঠানো হচ্ছে। ’ তিনি জানান, দগ্ধদের বেশিরভাগের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের চিকিৎসা আরও জটিল করে তুলছে।
আইএসপিআর থেকে জানানো হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে তিন, সিএমএইচএতে ১৭, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক, উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে ১১, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












