হালকা প্রকৌশল খাতে আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু শতভাগ বাড়ানোর প্রস্তাব
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের হালকা প্রকৌশল খাতে আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্যদিকে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য করপোরেট করহার ১২ শতাংশ অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার (পুনর্ব্যবহারযোগ্য সুতা) উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি চেয়েছে সংগঠনটি। বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব রাখা হয়েছে।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের বাজেট প্রস্তাব তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন চৌধুরী। তিনি লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল খাতে দেশেই তৈরি হয় এমন কিছু ফিনিশড গুডস যেমন কিচেনওয়্যার, টেবিলওয়্যার, কবজা ইত্যাদি আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু শতভাগ বাড়ানোর প্রস্তাব করেন।
আলোচনায় বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এনামুল হক বলেন, গ্যাসের দাম বেড়েছে। এ মূল্যবৃদ্ধির ধাক্কা কীভাবে সামলাব জানি না। আবার যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে ব্যবসায়ীরা বিপদে আছেন। আমাদের হাতে মাত্র তিন মাস সময় রয়েছে, এর মধ্যে ট্যারিফ নিয়ে সমাধানে যেতে হবে।’ তৈরি পোশাক শিল্পে করপোরেট করহার পরিবর্তন করা হলে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)