হার মানলো শত কোটি টাকা, জয়ী’ কেবল মশা!
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কোটি কোটি টাকা ব্যয়, নানা কর্মসূচি আর আধুনিক প্রযুক্তির ব্যবহার সত্তে¦ও বছরজুড়ে মশার উৎপাত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ)। নগরবাসীকে ডেঙ্গুর আতঙ্ক আর মশার অসহ্য যন্ত্রণা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সহ্য করতে হয়েছে।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দাদের রীতিমতো ‘নাকানিচুবানি’ খাইয়েছে ডেঙ্গুর বাহক ছোট্ট এই পতঙ্গ। বছরজুড়ে নানা পদক্ষেপ নিয়েও মশা আটকানো যায়নি। উল্টো পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মৃত্যুর মিছিল। সবমিলিয়ে বিশাল বাজেট আর হাঁকডাকের পরও বছর শেষে ‘বিজয়ী’ হিসেবে মশার নামই রয়ে গেল।
বিগত কয়েক বছর ধরে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। অথচ সিটি কর্পোরেশনের কার্যক্রম কেবল ‘রুটিন মাফিক’ ওষুধ ছিটানোতেই সীমাবদ্ধ। ফলে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়েও এখন জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
মশা নিয়ন্ত্রণে গত অর্থবছরে (২০২৪-২৫) ঢাকার দুই সিটি কর্পোরেশন মোট ১৫৪ কোটি টাকা বরাদ্দ রেখেছিল। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ১১০ কোটি টাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৪৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ দেয়।
বিগত ১০ বছরের পরিসংখ্যান আরও ভয়াবহ। গত এক দশকে মশা মারতে দুই সিটি কর্পোরেশন প্রায় ৮৩০ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ডিএনসিসি ৫৬০ কোটি এবং ডিএসসিসি ২৭০ কোটি টাকা খরচ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত¦বিদ ড. কবিরুল বাশার বলেন, গতানুগতিক কাজে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সিটি কর্পোরেশনকে বছরজুড়ে বিজ্ঞানভিত্তিক ও পরিকল্পনামাফিক কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ করা কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)