হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ -আইসিসির সাবেক প্রধান
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুইস মোরেনো-ওকাম্পো বলেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। আবার পরবর্তী সময়ে ইসরায়েলের গাজা অবরোধও মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বিবিসির ‘নিউজডে’ অনুষ্ঠানে এসব কথা বলে। আর্জেন্টিনার আইনজীবী ওকাম্পো আইসিসির প্রথম প্রসিকিউটর ছিলো। ২০০৩ সালের জুন থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করে সে।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বলে, ‘৭ অক্টোবর হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ...কারণ, একটি গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে হত্যা একটি গণহত্যা। হামাসের আনুষ্ঠানিক উদ্দেশ্য হলো ইসরায়েলিদের ওপর আঘাত করা। ’
ইসরায়েল থেকে লোকজনকে ধরে গাজায় নিয়ে হামাসের জিম্মি করা প্রসঙ্গে ওকাম্পো বলে, ‘এটা একটা যুদ্ধাপরাধ। কারণ, জিম্মি করা একটি যুদ্ধাপরাধ। ’
হামাসের হামলার জেরে গাজায় ইসরায়েলি অবরোধ নিয়েও কথা বলে ওকাম্পো। হামাসের হামলাপরবর্তী গাজায় ইসরায়েলি অবরোধকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে উল্লেখ করে সে।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর বলে, গণহত্যা সংঘটনের একটি রূপ হলো মানুষকে ধ্বংসের জন্য তাদের ওপর এভাবে শর্ত চাপানো। আর অবরোধ আসলে তা-ই।
ওকাম্পো আরও বলে, এই অবরোধ হলো পানি ও খাবার বন্ধ করা। হাসপাতালগুলো কার্যক্রম চালাতে পারছে না। যেসব মানুষের ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ নেই, যারা কোথাও যেতে পারে না। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা গাজার ২০ লাখ মানুষকে অবরুদ্ধ করতে পারে না। এ কাজ করে তারা গাজাকে একটা বন্দিশিবিরে পরিণত করেছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য বন্ধ করে দেওয়াকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)