হামাসের বীরত্ব:
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আঞ্চলিক শান্তি নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মতো নন-স্টেট অ্যাক্টরদের সাথে অন্তর্ভুক্তিমূলক আলোচনা। গত রোববার দোহা ফোরামে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
কাতারের প্রধানমন্ত্রী, যিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, জোর দিয়ে বলেন, যদি অরাষ্ট্রীয় শক্তির সাথে কেউ কথাই না বলে, তবে কোনো সংকট সমাধান করা বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
হামাসের সাথে কাতারের দীর্ঘদিনের সম্পর্কের প্রেক্ষাপট তুলে ধরে শেখ মোহাম্মদ জানান, এই সম্পর্কের সূচনা ১০ বছরেরও বেশি সময় আগে।
তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্রের অনুরোধেই দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র গোষ্ঠীটির সাথে যোগাযোগের পথ উন্মুক্ত রাখা।
তিনি আরও বলেন, ২০১২ সালে যখন হামাস তাদের কার্যালয় এখানে (কাতারে) স্থানান্তর করে, তখন এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে এবং গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা কার্যক্রম সহজ করার কাজেই ব্যবহৃত হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)