দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
হামাসের প্রতিরোধ ক্ষমতাকে সম্মান জানাই: অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেল
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইলের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছে, হামাস যোদ্ধারা গাজা যুদ্ধে তাদের যেকোনো নিহত কমান্ডারের শূন্যতা তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারছে। এখান থেকে প্রমাণিত হয়, হামাস তাদের যোদ্ধাদেরকে সমানভাবে সক্ষম ও নিবেদিতপ্রাণ করে গড়ে তুলতে পেরেছে।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে মেজর জেনারেল গ্লোরা এইল্যান্ড এ মন্তব্য করে বলেছে, সে হামাসের এই সক্ষমতাকে সম্মান করে। সে বলেছে, পেশাগত দৃষ্টিকোণ থেকে আমাকে তাদের প্রতিরোধ সক্ষমতাকে সম্মান জানাতেই হবে। আমি হামাসের সামরিক সক্ষমতার কোনো ঘাটতি দেখছি না। এমনকি গাজাকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক শক্তি রয়েছে তারও কোনো দুর্বলতা চোখে পড়ছে না।
নিউ ইয়র্ক টাইমসে ইসরাইলের সাবেক একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারও মন্তব্য ছাপা হয়েছে। মাইকেল মাইলশটাইন নামক ওই কর্মকর্তা বলেছে, ‘হামাস ভেঙে পড়ার উপক্রম হয়েছে’ বলে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা বড় গলায় ঘোষণা করে যাচ্ছে। এ ধরনের কথাবার্তার ফলে ইসরাইলি নেতৃত্ব গাজা অভিযানের ব্যাপারে ভুল আকাঙ্খা করবে এবং ভুল সিদ্ধান্ত নেবে।
মাইলশটাইন বলেছে, তারা বহুদিন ধরে বলে আসছে হামাস ধসে পড়ছে। কিন্তু এই কথাটি মোটেও সত্য নয়। প্রতিদিন আমাদেরকে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস মার্কিন সমরবিদদের উদ্ধৃতি দিয়ে আরো লিখেছে, চলমান গাজা যুদ্ধে ইসরাইল সেরা যে ফলাফলটি আশা করতে পারে তা হচ্ছে, হামাসকে সামরিক দিক দিয়ে দুর্বল করা; ধ্বংস করা নয়। আর সে ফলাফল অর্জন করার জন্য যে মূল্যটি পরিশোধ করতে হচ্ছে তা অনেক বেশি।
এর আগে গত নভেম্বরে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল চার্লস কিউ. ব্রাউন বলেছিলো, হামাসকে ধ্বংস করা সহজ কাজ হবে না। আর গত ২৬ ডিসেম্বর সাবেক ইসরাইলি সেনাপ্রধান জেনারেল ড্যান হালুতজ বলেছে, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে। সে ইসরাইলের ভবিষ্যত অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












