হামাসের তহবিল সংগ্রহ রুখতে উপসাগরীয় দেশগুলির সাহায্য চাইল যুক্তরাষ্ট্র
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
হামাসের জন্য বাইরে থেকে আসা তহবিলের যোগসূত্র বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্যোগ বাড়াতে চলতি সপ্তাহে টেররিস্ট ফাইনান্সিং টার্গেটিং সেন্টারের (টিএফটিসি) এক জরুরি অধিবেশনে যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আহ্বান জানিয়েছে। সে আরো বলে, ৭ অক্টোবরে ইসরাইলের বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হামলা চালিয়েছে এই হামাস গোষ্ঠীই।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দাবি করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
হামাসের কাছে অর্থের জোগান বন্ধ করতে টিএফটিসির সদস্য দেশগুলিকে তাদের প্রভাব কাজে লাগাতে বলেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর। গাজা ভূ-খ- নিয়ন্ত্রণ করে হামাস। গাজায় প্রায় ২৩ লক্ষ ফিলিস্তিনির বাস। দুই সপ্তাহের বেশি সময় ধরে এই ফিলিস্তিনিরা ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণের মধ্যে দিন কাটাচ্ছে।
সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা সংক্রান্ত ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এই গোষ্ঠীর কাছে মঙ্গলবার প্রকাশিত পূর্বে প্রস্তুত এক বিবৃতিতে বলে, “আমাদের দৃষ্টিকোণ থেকে হামাস ও তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা কার্যত ফিলিস্তিনের মানুষের প্রতি দায়িত্ব পালন না করা।”
তার কথায়,“আর্থিক অবস্থান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, নিজেদের সন্ত্রাসবাদী অভিযানকে সাহায্য করতে মানবিক ত্রাণ-সহায়তাকে ভিন্নভাবে ব্যবহার করেছে হামাস এবং এইভাবে গাজা ভূ-খ-ে কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে তুলেছে তারা। আমাদের প্রকাশ্যে এই ক্রিয়াকলাপের নিন্দা করতে হবে।”
টিএফটিসি-তে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
তার বক্তব্যে নেলসন বলে, “আমরা এমন একটা বিশ্বকে মেনে নিতে পারি না যেখানে আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে নিজেদের সন্ত্রাসবাদী কর্মকা- চালিয়ে যেতে হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির তহবিল-সংগ্রহকারীরা বাস করে এবং বিনা শাস্তিতে নিজেদের ক্রিয়াকলাপ চালিয়ে যায়। যুক্তরাষ্ট্র এ রকম বিশ্ব মেনে নেবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












