হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি: নিরস্ত্রীকরণ না হয় ‘দোযখ’
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ’খুব দ্রুত’ পৌঁছানোর আশা প্রকাশ করেছে। পাশাপাশি হামাসের দ্রুত নিরস্ত্রীকরণ না হলে সংগঠনটিকে ’চরম মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ফ্লোরিডায় দুই শয়তানের শিং (নেতানিয়াহু-ট্রাম্প) এর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ বক্তব্য দেয়। সে দাবি করে, গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর অভিযান চললেও দেশটি শান্তি পরিকল্পনার শর্তগুলো ’শতভাগ’ মেনে চলছে।
ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার একটি প্রধান শর্ত হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ। এ প্রসঙ্গে সে ঔদ্ধত্বপূর্ণভাবে বলেছে, “খুব অল্প সময়ের মধ্যেই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। যদি তারা চুক্তিমতো অস্ত্র না ছাড়ে, তবে তাদের জন্য দোযখ নেমে আসবে।”
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কত দ্রুত এগোনো উচিত- জিজ্ঞাসিত হয়ে সে বলেছে, “যত দ্রুত সম্ভব। তবে হামাসের নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে।”
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে যথেষ্ট দ্রুত এগোচ্ছে কিনা, সে প্রশ্নে ট্রাম্প বলেছে, “(সন্ত্রাসী) ইসরায়েল পরিকল্পনা মেনে চলছে। ইসরায়েল যা করছে তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি উদ্বিগ্ন অন্যরা কি করছে বা করছে না- তা নিয়ে।”
তবে পশ্চিম তীর ও সেখানে ইহুদী বসতি সম্প্রসারণ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের কিছুটা মতভেদ দেখা গেছে। ট্রাম্প স্বীকার করে, “আমরা পশ্চিম তীর নিয়ে ১০০ ভাগ একমত নই, তবে আমরা খুব দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাবো।”
অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপরই গাজার পুনর্গঠন কাজ শুরু হওয়ার কথা।
তবে সমালোচকদের মতে, সন্ত্রাসী নেতানিয়াহু চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে দেরি করতে পারে এবং সেনা প্রত্যাহারের আগেই হামাসকে নিরস্ত্র করতে চাপ দিতে পারে। সে ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তরিক আলোচনায় বসতে চায় না বলেও অভিযোগ আছে।
অন্যদিকে, হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পূর্ণ নিরস্ত্রীকরণ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতির সঙ্গে সমান্তরালভাবে হতে হবে। হামাসের সশস্ত্র শাখা ’ইজ্জুদিন আল-কাসাম ব্রিগেড’ স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েলের দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় তারা অস্ত্র ছাড়বেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












