হানাদার, দখলদার ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় শহীদ ২৫০ ফিলিস্তিনি
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। ছিটমহলটির আল-মাঘাজি শরণার্থী শিবিরে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছে অন্তত ১০০ ফিলিস্তিনি। সব মিলিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে গত সোমবার রাতে জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি পরিবারের সবাইকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ ভাইসহ তাদের পরিবার।
শরণার্থী শিবিরের এক জানাযার নামাযে কাফনে মোড়ানো নিহতদের পাশে সাধারণ ফিলিস্তিনিদের সারিবদ্ধভাবে দেখা যায়। নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওই হামলায় শরণার্থী শিবিরের সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
বরাবরই গাজার বেসামরিক বাসিন্দাদের লক্ষ্যবস্তু করছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। ফলে উপত্যকায় প্রতিদিন অন্তত কয়েকশ’ বেসামরিক মানুষ শহীদ হচ্ছেন।
উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছেন অন্তত ২১ হাজার ফিলিস্তিনি। যার ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ। অন্যদিকে গাজায় প্রায় ১৫৬ সেনা হারিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)