হাত-পা, চেহারা খোলার মাধ্যমে অবশ্যই সৌন্দর্য প্রকাশ পায়!
মহান আল্লাহ পাক তিনি সূরা আহযাব শরীফ উনার ৫৯নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النّبيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللهُ غَفُورًا رَحِيمًا
অর্থ মুবারক: “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার মহাসম্মানিতা আযওয়াজুম মুত্বহহারাত, অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, মহাসম্মানিতা বানাত আলাইহিন্নাস সালাম এবং মু’মীনগণ উনাদের আহলিয়াগণ উনাদেরকে বলুন, উনারা যেন উনাদের চাদরের কিয়দাংশ নিজেদের মুখমন্ডলের উপর ঝুলিয়ে রাখেন। এতে উনাদেরকে চেনা সহজ হবে। ফলে উনাদেরকে উত্যক্ত করা হবে না। মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ”
এই আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি কিভাবে স্বাধীনা মহিলাদের চেনা যাবে সেই বিষয়টি বলে স্বাধীনা মহিলাদের পর্দার বিধান জানিয়ে দিয়েছেন, উনারা উনাদের চাদরের কিয়দাংশ মাথা থেকে সিনা পর্যন্ত ঝুলিয়ে রাখবেন অর্থাৎ আপাদমস্তক ঢেকে রাখবেন এমনকি একচুল খোলা রাখবেন না। ফলে উনারা সম্মানিত থাকবেন।
উল্লেখ্য যে, দাসী-বাঁদীদের পর্দার বিধান হলো পুরুষের ন্যায় হাত-পা, চেহারা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা। আর হাত-পা, চেহারা খোলা রাখার দ্বারাই চেনা যাবে, তারা দাসী-বাঁদী। মূলত, যারা দাসী-বাঁদীদের ন্যায় হাত-পা, চেহারা খোলা রাখা অবস্থায় সেজেগুজে রাস্তায় বের হয়, তাদেরকেই উত্যক্ত করা হয়। ফলে সমাজে বিভিন্ন ফিতনা-ফাসাদ সৃষ্টি হয়। কিন্তু যাদের আপাদমস্তক ঢাকা থাকে তাদেরকে উত্যক্ত করা হয় না। তারা সম্পূর্ণভাবে নিরাপদ এবং স্বাধীন।
বলার বিষয় হল, মহিলাদের অবস্থানস্থল হচ্ছে ঘর, তারা ঘরে অবস্থান করবে। যখন বের হওয়ার প্রয়োজন দেখা দিবে তখন কোন প্রকার সৌন্দর্য প্রদর্শন ব্যতীত আপাদমস্তক ঢেকে বের হবে। সৌন্দর্য বলতে আপাদমস্তক সবই সৌন্দর্যের অর্ন্তভুক্ত। বিশেষভাবে সেই সৌন্দর্য ফুটে ওঠে হাত-পা, চেহারা খুলে রাখা অর্থ্যাৎ দেখানোর মাধ্যমে। বিয়ের সময় একজন মেয়েকে তার হাত-পা, চেহারা দেখেই পছন্দ করা হয়। যদি এরূপই হয়ে থাকে তাহলে ফিকিরের বিষয় হল কিভাবে হাত-পা, চেহারা খুলে রাখা জায়েয হতে পারে! যারা হাত-পা, চেহারা খুলে রাখা জায়েয বলে তারা কি আদৌ তাদের কথার স¦পক্ষে একটি পবিত্র আয়াত শরীফ বা পবিত্র হাদীছ শরীফ পেশ করতে পারবে? তাদের প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
অর্থ মুবারক: “যদি তোমরা সত্যবাদী হয়ে থাক, তাহলে দলিল পেশ কর। ” (সূরা বাক্বারা শরীফ, পবিত্র আয়াত শরীফ - ১১১)
মূলত, যারা হাত-পা, চেহারা খোলা রাখা জায়েয ফতোয়া দিচ্ছে, তারা মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরই বিরোধিতা করছে। আর মহান আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতাকারীদের সম্পর্কে মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَ يَتَعدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَ لَهُ عَذَابٌ مُهِينٌ
অর্থ মুবারক: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম, দহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নাফরমানী করবে এবং মহান আল্লাহ পাক উনার নির্ধারিত সীমালঙ্ঘন করবে, তাকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি। ” (সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ-১৪)
উপরোক্ত আয়াত শরীফ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, যারা “হাত-পা, চেহারা খোলা রাখা জায়েয” এই ধরনের গোমরাহীমূলক ফতওয়া দিবে এবং যারা এ ফতোয়ার অনুসরণ করবে তারা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশিত বিধান লঙ্ঘন করার কারণে চির জাহান্নামী হবে।
(মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।