হাটের ইজারা না পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটালেন আ.লীগ নেতা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া হাট-বাজারের ইজারা না পেয়েও জোরপূর্বক টোল আদায় ও খাজনার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরাফাত রহমান নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ইজারাদার আব্দুল মান্নান বাদী হয়ে সলঙ্গা থানায় আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন।
এদিকে বেপরোয়া আরাফাত রহমানের নেতৃত্বে তার সহযোগীরা প্রকৃত ইজারাদারের প্রতিনিধি থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে বেধড়ক পিটিয়েছে। আহত হাফিজুল সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৪৩১ বাংলা সনে দ্বিতীয় বারের মতো পাঁচলিয়া হাট-বাজারের ইজারা পান আব্দুল মান্নান। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে হাটে অবস্থান করছিলেন ইজারাদার ও তার প্রতিনিধিরা। এ সময় আরাফাত রহমানের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে ইজারাদার আব্দুল মান্নানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে টোল আদায়কারীদের কাছ থেকে জোর করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর হাটের দোকানিদের কাছ থেকে খাজনা আদায় করে। বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
ইজারাদার আব্দুল মান্নান বলেন, আরাফাত রহমান নিজেকে এলাকার সর্বেসর্বা বলে ঘোষণা করেন। হাটের ইজারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করেন। পুলিশের কাছে সবকিছু বলে দেওয়ায় ঘটনার দিন রাতে জিল্লার নামে একজনকে চড় থাপ্পড় মারেন আরাফাত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে হাটের স্বেচ্ছাসেবকলীগ নেতা হাফিজুলকে বেধড়ক পিটিয়ে জখম করেন।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, ১৬ এপ্রিল পাঁচলিয়া হাটে ইজারা নিয়ে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের হয়েছে। তিনি আরও বলেন, হাফিজুল ইসলামকে মারধর করা হয়েছে শুনেছি। তবে এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।