হাওরজুড়ে পচা ধানের গন্ধ
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
হাওরজুড়ে এখন শুধু পানির ঢেউ আর ভাঙা স্বপ্নের গল্প। পচা ধানের গন্ধ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে কতটা অসহায় হাওরাঞ্চলের মানুষ। কৃষকরা যে ধান কেটে স্বপ্নের মতো করে স্তূপ করে রেখেছিলেন জমিতে, সেই ধান এখন বৃষ্টির পানিতে ভিজে পচে যাচ্ছে। পানির নিচে ডুবে থাকা পাকা ধান থেকে বের হচ্ছে পচা গন্ধ।
বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যেখানে সোনালি ধানের সমারোহ ছিল, এখন সেখানে শুধু অথই পানি। পানির নিচে পচে নষ্ট হয়ে গেছে কৃষকের বছরের একমাত্র ফসল। অনেক কৃষক চোখের সামনে নিজের ঘাম ঝরানো ফসল ডুবে যেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিজয়পুর গ্রামের কৃষক মাইন উদ্দিন বলেন, এই ধানটাই ছিল আমাদের বাঁচার ভরসা। ঋণ নিয়ে চাষ করেছি। কীভাবে ঋণ শোধ করব, পরিবার চালাব, কিছুই বুঝতে পারছি না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, গত শনিবার বিকাল পর্যন্ত মাঠপর্যায়ের তথ্যমতে সাড়ে ১২ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে ৪৯ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলায়। বর্তমানে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ করছেন।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ জেলার ১৩টি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। এখন পর্যন্ত জেলার প্রায় ১৩ হাজার ১২২ হেক্টর জমির ধান পানি নিচে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ হাজার কৃষক। কৃষি বিভাগের হিসাবে, এ ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৯ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাওরগুলোতে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার স্বাভাবিক সময়েই হাওরে পানি প্রবেশ করলেও বৃষ্টির পানিতে দীর্ঘস্থায়ী পানিবদ্ধতা তৈরি হয়। একই সঙ্গে ডিজেল সংকট ও পর্যাপ্ত শ্রমিকের অভাবে সময়মতো ধান কাটতে পারেননি অনেক কৃষক। অন্যান্য বছর বিভিন্ন জেলা থেকে শ্রমিক এলেও এবার হার্ভেস্টারের ওপর নির্ভরতা বাড়ায় শ্রমিক কম এসেছে। এছাড়া জমিতে পানি থাকায় অনেক জায়গায় হার্ভেস্টারও ব্যবহার করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি বিভাগের হিসাবে, উপজেলার এই বিলাঞ্চলের বিস্তীর্ণ জমির বোরো ধান হঠাৎ বেড়ে যাওয়া পানিতে তলিয়ে গেছে। কাটার উপক্রম হওয়া ধান ঘরে তোলার আগেই এমন বিপর্যয় কৃষকদের জন্য হয়ে উঠেছে এক নির্মম আঘাত।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারী বর্ষণে উপজেলার বেশকিছু নি¤œাঞ্চলের পাকা ও আধাপাকা ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। এ ছাড়া কুমিল্লা জেলার বরুড়া, হোমনা, দেবিদ্বারসহ আরও কয়েকটি উপজেলায় অপেক্ষাকৃত ঢালু ফসলি জমিতে পানি আটকিয়ে যাওয়ায় এ মৌসুমে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
নওগাঁর পোরশায় বৃষ্টি ও উজানের ঢলে নিতপুর এলাকার বিভিন্ন বিলের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকশ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে কৃষকদের। আবার যেসব ধান কাটা হচ্ছে সেসব ধান রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












