হলুদেই চলছে সংসার, দাম নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
কেউ বসে কাঁচা হলুদ বাছছেন। কেউ ঝুড়িতে ভরে নিচ্ছেন সিদ্ধ করার জন্য। পাশেই মেশিনে ঘুরছে হলুদ- ঝরে পড়ছে মাটি আর খোসা। কিছুক্ষণ পর সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে রোদে শুকানোর জন্য। সকাল থেকেই এই কাজে ব্যস্ত কিসমত ইলিশপুর গ্রামের মানুষজন। এখানে হলুদ সংগ্রহের পর প্রথমে তা পরিষ্কার করা হয়। এরপর সিদ্ধ করে রোদে শুকানো হয়। শুকনো হলুদ আবার হাতে বাছাই করে ছোট-বড় আলাদা করা হয়। তারপর বস্তাবন্দী করে পাঠানো হয় বাজারে।
একজন শ্রমিক বলেন, কাঁচা হলুদ কিনে আনি। ধুয়ে সিদ্ধ করি। শুকিয়ে দুইবার মেশিনে ঘুরানো হয়, যাতে মাটি বা খোসা না থাকে। এরপর আবার বাছাই করে বিক্রি করি। এই হলুদ এখন শুধু রান্নার উপকরণ নয়, অনেক মানুষের জীবিকার বড় ভরসা। ঔষধিগুণের কারণে এর চাহিদা বাড়ছে, বাড়ছে বাণিজ্যিক গুরুত্বও।
এই চিত্র দেখা যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামে। এখানে গড়ে উঠেছে একাধিক হলুদ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। স্থানীয় প্রায় ২৫ জন ব্যবসায়ী মিলেই এই উদ্যোগ পরিচালনা করছেন। এতে এলাকার বহু জনের কর্মসংস্থান হয়েছে।
তবে একজন উদ্যোক্তা জানান, খরচ বাড়ছে- শ্রমিকের মজুরি, জ্বালানি, যন্ত্রপাতি সবকিছুর দাম বাড়ছে। কিন্তু শুকনো হলুদের দাম বাড়ছে না। তাই শ্রমিকদেরও ভালো পারিশ্রমিক দেওয়া যাচ্ছে না।
স্থানীয় উদ্যোক্তাদের আশা, পরিকল্পিত সরকারি সহায়তা পেলে হলুদ প্রক্রিয়াজাতকরণ এই অঞ্চলে একটি শক্তিশালী শিল্পখাতে পরিণত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)