মার্কিন নৌশক্তির সীমাবদ্ধতা:
হরমুজে নিরাপত্তা নিশ্চিতে ইউয়ানে লেনদেনের পথে আরব দেশগুলো
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের জন্য নৌযান মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে পেন্টাগনের এই উচ্চাভিলাষী পরিকল্পনার বিপরীতে খোদ মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখে হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য এখন খাদের কিনারে।
মার্কিন নৌবাহিনীর একমাত্র মাইন অপসারণকারী হেলিকপ্টার ‘এমএইচ-৫৩ই’ বর্তমানে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে (এলএইচএ-৭) অবস্থান করছে। কিন্তু জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে অনেক দূরে অবস্থান করছে। বিশ্লেষকরা বলছে, মার্কিন এই উভচর জাহাজগুলো অত্যন্ত ধীরগতির, যা ইরানের আধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীর উপকূলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। এর মধ্যে ‘পার্সিয়ান গালফ’ এবং ‘ফাতেহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে ধীরগতির বড় জাহাজ ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এই পরিস্থিতির মুখে মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পক্ষে প্রণালী দিয়ে ‘সাহসিকতার সাথে’ টহল দেওয়া অসম্ভব।
উপসাগরীয় দেশগুলো বা জিসিসি ভুক্ত দেশগুলো মার্কিন সামরিক সক্ষমতার এই সীমাবদ্ধতা সম্পর্কে পুরোপুরি অবগত। তারা বুঝতে পারছে যে, মার্কিন বা ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে ইরান যদি হরমুজ প্রণালী অবরোধ করে, তবে তা মোকাবিলা করার ক্ষমতা বর্তমান মার্কিন নৌবাহিনীর নেই।
এই বাস্তবতাকে মাথায় রেখে ওই অঞ্চলের দেশগুলো বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চীনের মুদ্রা ‘রেনমিনবি’ বা ইউয়ানে অর্থ প্রদানের বিষয়টি একটি কার্যকর এবং বাস্তবসম্মত সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সামরিক ও অর্থনৈতিক এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন প্রভাবকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












