হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
হরমুজ প্রণালিতে সপ্তাহ দুয়েক আগে ইরানি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আহত মেরিন সেনাদের আঘাত গুরুতর ছিল না। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং মাথা ব্যথাসহ মস্তিষ্কে ঝাঁকুনির মতো উপসর্গ দেখা দেয়ায় তারা ব্রেইন ইনজুরির (টিবিআই) ঝুঁকিতে ছিলেন।
উপস্থিত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহত সেনাদের সাতজন ছিলেন এনলিস্টেড বা সাধারণ পদমর্যাদার সদস্য এবং একজন ছিলেন কর্মকর্তা। গত ১৪ সেপ্টেম্বরের ওই হামলার পরে আটজনই পুনরায় তাদের নিজ নিজ দায়িত্বে ফিরেছেন।
তারা আরও জানান, ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার সময় মেরিন সেনারা ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে একটি জাহাজে কাজ করছিলেন। ক্ষতিগ্রস্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর ছিল না। তবে সেটির ধরণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানিয়ে সেটিকে কেবল একটি ‘জাহাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হতাহতের হিসাব প্রকাশ নিয়ে বাড়তি নজরদারির মুখে পড়েছে। যুদ্ধ চলাকালে আহত ও নিহত সেনাসংখ্যার প্রতিবেদন ও শ্রেণিবিভাগে বারবার পরিবর্তন দেখা গেছে।
প্রতিরক্ষা দপ্তরের ডিকাস ডেটাবেজের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত এ সংঘাতে যুক্তরাষ্ট্রের সর্বমোট ৮৬১ জন সেনা সদস্য আহত হয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বরের ঘটনার প্রায় ১০ দিন পর ওই আট মেরিন সেনার নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা জানান, এ জাতীয় আঘাতের উপসর্গগুলো ধীরে ধীরে প্রকাশ পাওয়া এবং ডেটাবেজে তাৎক্ষণিক আপডেট না থাকার কারণেই এই বিলম্ব হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)