রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
আলোকিত মহিলা ছাহাবী :

হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, সকাল ৫:৫২
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা

হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার প্রথম নিকাহ মুবারক হয় বিখ্যাত বীর ছাহাবী ইরান অভিযানের সেনাপতি হযরত মুছান্না রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে। ঐতিহাসিক সেতুর জিহাদে হিজরী ১৪ সনে তিনি পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। অতঃপর কাদেসিয়া জিহাদের সেনাপতি হযরত সা‘দ বিন আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে উনার নিকাহ মুবারক অনুষ্ঠিত হয়।
কাদেসিয়ার জিহাদের সময় হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার আহাল হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে ছিলেন। হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন অসুস্থ ছিলেন, যে কারণে তিনি যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন নি। স্বীয় বাসভবনে থেকেই তিনি জিহাদ পরিচালনা করছিলেন।
কাদিসিয়ার জিহাদে হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি একটি সাহসিকতাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ করেছিলেন। তা হচ্ছে হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বন্ধন মোচন করে দেয়া। প্রখ্যাত মুসলিম কবি হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিরুদ্ধে অভিযোগ ছিল, যদিও এ অভিযোগ সঠিক ছিল না। অভিযোগের তদন্তের জন্য মহান খলীফা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক নির্দেশে হযরত সা‘দ ইবনে আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে বন্দী করেন। হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তখন উনার সেনাবাহিনীতে ছিলেন। কাব্য প্রতিভার ন্যায় বীরত্বও ছিল উনার অন্যতম বৈশিষ্ট্য। কাদেসিয়ার ঘোরতর লড়াইয়ের সময় উহাতে অংশগ্রহণ করতে না পেরে তিনি ছটফট করছিলেন।
বিশিষ্ট কবি হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন আবৃত্তি করছিলেন কবিতার কয়েকটি বাক্য : আমি শিকলাবদ্ধ অবস্থায়, পরিত্যাক্ত, অথচ বর্শাসহ অশ্বারোহণ করে জিহাদে শরীক হতে পারছি না, এই দুঃখই আমাকে বিষাদগ্রস্থ করার জন্য যথেষ্ট। অতঃপর তিনি হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে অনুনয় বিনয় করে বললেন : আপনি আমাকে ছেড়ে দিন। মহান আল্লাহ পাক উনার নামে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, যদি নিরাপদ থাকি, তবে ফিরে আসব এবং স্বয়ং পায়ে শিকল পরব। আর যদি শহীদ হই, তবে তো আপনারা আমার ঝামেলা হতে বেঁচে গেলেন। হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বীর কবির দুঃখ যথার্থই উপলব্ধি করলেন। সেই সঙ্গে মুসলমানদের এই প্রয়োজনকালে যেভাবে হোক উনাদেরকে সাহায্য করার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি মনস্থির করে ফেললেন। বললেন, আমি আপনার দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে চিন্তা করেছি এবং উত্তম ফয়ছালার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ইসতিখারা করেছি। আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। এই বলে তিনি হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অনুমতির অপেক্ষা না করেই উনাকে মুক্ত করে দিলেন।
হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বলাকা নামক ঘোড়ায় চড়ে পবিত্র জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উনার অস্ত্র চালনা এবং বলাকার থাবা দেখে মুসলিম সৈন্যরা মনে করলেন, মহান আল্লাহ পাক উনার কোন ফিরিশ্তা নাযিল হয়েছেন। পরিশেষে মুসলমানদের বিজয় হলো। সুবহানাল্লাহ!
হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ফিরে এসে আবার নিজ পায়ে শিকল লাগালেন। এ সময় হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে আনুপূর্বিক সমস্ত ঘটনা শুনালেন। উনাকে জিজ্ঞাসা করে ও তদন্ত কওে জানা গেল যে, উনার বিরুদ্ধে অভিযোগ ভূল ছিল। অতঃপর উনাকে বন্দী দশা থেকে মুক্তি দেয়া হয়।
মুসলমানদের এত বড় বিজয় সাধিত হওয়ার অন্যতম কারণ হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাহসিকতার সাথে জিহাদে অংশ গ্রহণ। এর পিছনে ছিল হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সাহসিকতা ও সুদৃঢ় সংকল্প। সুবহানাল্লাহ!
-আনজুম রেহনুমা।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ১১ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ১১ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৩ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৩ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৪ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৫ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৬ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬