কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৪ পর্ব)
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত খুলাফা ও মুরীদান:
“রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মূলতঃ মাদারজাদ ওলী। তাই শুরু থেকেই উনার অসংখ্য কারামত প্রকাশিত হয়েছে। শিশু অবস্থা থেকেই তিনি মহান আল্লাহ পাক উনার ঘোষিত ছাদিকীন। মূলতঃ শরীয়তের একটি উসূল হলো-
النبى نبيا ولو كان صبيا الولى وليا ولوكان صبيا
অর্থ: যিনি নবী তিনি শিশু অবস্থায়ও নবী, যিনি ওলীআল্লাহ তিনি শিশু অবস্থা থেকেই ওলীআল্লাহ। (শরহে আকাঈদুন্ নাসাফী, আল বাইয়্যিনাত শরীফ)
ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনিও ওলীয়ে মাদারজাদ হিসাবেই যমীনে তাশরীফ মুবারক এনেছেন। শিশু অবস্থা থেকেই অসংখ্য আওলিয়ায়ে কিরাম উনাদের সাথে উনার রূহানী তায়াল্লুক বা সাক্ষাৎ হতো। সুবহানাল্লাহ!
একবার আফযালুল আউলিয়া, কাইয়্যূমে আউওয়াল, ইমামুল আইম্মাহ, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সাথে রূহানীভাবে বিশেষ সাক্ষাতে জিজ্ঞাসা করেন, আপনি কি মুজাদ্দিদ হবেন?
ওলীয়ে মাদারজাদ, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বিনয়ের সাথে জবাব দেন, আমার ইলম-কালাম কিছুই নেই। আমি কি করে মুজাদ্দিদ হবো! তখন আফযালুল আউলিয়া, কাইয়্যূমে আউওয়াল, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আপনাকে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সমস্ত কিছুই দান করা হবে।” সুবহানাল্লাহ!
অতঃপর বাইয়াত হওয়ার ফরয আদায়ের লক্ষ্যে সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হন। মাত্র প্রায় এক বছরে তিনি চার তরীকায় পূর্ণতাপ্রাপ্ত হয়ে স্বীয় মুর্শিদ কিবলা উনার চূড়ান্ত সন্তুষ্টি মুবারক হাছিল করে খিলাফত মুবারক লাভ করেন। এরপরেও তিনি দীর্ঘদিন মুর্শিদ কিবলা উনার দরবার শরীফে যাতায়াত করেন। সুবহানাল্লাহ!
ব্যক্তিগত যোগ্যতা, মহান আল্লাহ পাক উনার প্রদত্ত চূড়ান্ত পর্যায়ের আদব-কায়দা, খাছ ইলমে লাদুন্নী, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতের হুবহু অনুসরণ ও দায়িমী তায়াল্লুক তথা অতুলনীয় ইলম, আমল ও ইখলাছে সন্তুষ্ট হয়ে স্বীয় মুর্শিদ কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সম্মানে উনাকে নাম ধরে না ডেকে ‘শাহ ছাহিব’ বলে সম্বোধন করতেন। সুবহানাল্লাহ!
এমনকি সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সন্তুষ্ট হয়ে একথাও বলেছিলেন যে, “মহান আল্লাহ পাক তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি আমার জন্য উল্লেখযোগ্য কি করেছেন? আমি বলবো, হে মহান আল্লাহ পাক! যামানার মুজাদ্দিদ ও লক্ষ্যস্থল আপনার খাছ ওলী রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে যমীনে রেখে এসেছি।” সুবহানাল্লাহ!
জীবনের শেষ দিকে তিনি প্রায়ই রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার প্রশংসা করতেন। একবার তিনি প্রশংসা করতে গিয়ে বলেছেন, “আমার শাহ ছাহেব হচ্ছেন রসূলে নোমা, তিনি যে কোন সময় যে কোন লোককে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারক ঘটিয়ে দিতে পারেন।” সুবহানাল্লাহ!
তিনি প্রায়শঃই স্বীয় মুরীদ-মু’তাকিদদের লক্ষ্য করে বলতেন, “সাবধান! তোমরা কেউ কখনো আমার শাহ ছাহেব উনার সাথে বেয়াদবী করবে না। যে ব্যক্তি উনার সাথে বেয়াদবী করবে সে অবশ্যই হালাক হয়ে যাবে।” নাঊযুবিল্লাহ!
অনুরূপ অসংখ্য অগণিত প্রশংসা তিনি নিজ যবান মুবারকে করেছেন, সেসবের অসংখ্য প্রত্যক্ষদর্শী আজও বিদ্যমান রয়েছেন। যে কারণে যাত্রাবাড়ীর অনেক মুরীদ বর্তমানে রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার হাত মুবারকে পুনরায় বাইয়াত গ্রহণ করেছেন ও করছেন। সুবহানাল্লাহ!
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (৩)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (২)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
“সেদিন আমার ক্বইয়ূমিয়াতের হাল এমনভাবে প্রবল হয়েছিল যে, আমি যদি আসমানকে যমীন এবং যমীনকে আসমান হতে বলতাম তাহলে তাই হতো।” সুবহানাল্লাহ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার আরবিয়ায়িল আখির বা শেষ বুধবারের সঠিক তারিখ প্রসঙ্গে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (১)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












