কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩য় পর্ব)
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
স্বীয় মুর্শিদ কিবলা উনার ছানা ছিফত:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত মুর্শিদ কিবলা, হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার জালালীয়ত স¤পর্কে বলেন, একবার কোন এক মজলিসে মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনিসহ হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি উনারা বসা ছিলেন। এ সময় একটি জ্বীন আকাশ পথে উনাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনি তা লক্ষ্য করেও কিছু বললেন না। হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার নজরে আসা মাত্র তিনি উক্ত জ্বীনের প্রতি জালালী নজরে দৃষ্টিপাত করেন।
অমনি জ্বীনটি পুড়ে ছাই হয়ে উনাদের দু’জনের সম্মুখে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উক্ত জ্বীনের আত্মীয় স্বজনও এসে যায়। উক্ত জ্বীনের আত্মীয় স্বজন মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এ কাজের বিচার প্রার্থনা করলো। মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন- ‘বাবা, তুমি এ কি করলে? আমি তো উক্ত জ্বীনটিকে দেখেছিলাম, কিন্তু আমি তো কিছু বলিনি।’ হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘সে এত বড় বেয়াদব যে, মুজাদ্দিদে যামান বসে আছেন, আশে পাশে সে আর জায়গা পেলো না, ঠিক উনার মাথার উপর দিয়ে উড়ে যেতে সাহস করলো। এজন্য আমি তাকে শাস্তি দিয়েছি।’ হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত জ্বীনের আত্মীয় স্বজনকে বললেন- জলদি দূর হও, নতুবা তোমাদেরকেও আমি শেষ করবো। অতঃপর মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি উপস্থিত জ্বীনদেরকে সান্ত¦না দিয়ে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ!
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, প্রথম প্রথম আমার নিজেরও জালালী হাল ছিলো। কারো স¤পর্কে মনে একটু কিছু আসলে তার ক্ষতি হয়ে যেতো। লোহারপুল মসজিদে একবার একটা লোক আমার সঙ্গে কর্কশ ব্যবহার করলো। আমি মনে মনে ভাবলাম, এই লোকটা কেন অকারণে আমার সঙ্গে কর্কশ ব্যবহার করলো। কয়েকদিন পর দেখা গেলো, লোকটি পাগল হয়ে গেছে, আর সুস্থ হয়নি। অতঃপর মহান আল্লাহ পাক তিনি আমার এই হাল পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ!
হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার কাশফ ও কারামত স¤পর্কে সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, একবার হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিছু মুরিদ নিয়ে কোন এক কবরস্থানের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন, কবর থেকে ধোঁয়া নির্গত হতে দেখে তিনি কাশফুল কুবুর মোরাকাবায় বসেন। সেখানে তিনি লক্ষ্য করেন, একটি কবরে আযাব হচ্ছে। তিনি মহান আল্লাহ পাক উনার দরবারে আবেদন করতে থাকেন, যেন উক্ত লোকটিকে আযাব থেকে মুক্তি দেয়া হয়। মহান আল্লাহ পাক উনার তরফ থেকে ইলহাম হলো, সে তো শিরক করেছে। তিনি তারপরও আবেদন করতে থাকেন, আয় মহান আল্লাহ পাক! আপনি তো রহমান রহীম, শিরক করলেও তো আপনি তাকে ক্ষমা করতে পারেন।
হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি এরূপ সংকল্প নিয়েছিলেন যে, যতক্ষণ পর্যন্ত লোকটাকে আযাব থেকে মুক্তি দেয়া না হবে, তিনি মুনাজাতের হাত নামাবেন না। অনেকক্ষণ পরে ইলহাম হলো, আপনার খাতিরে তাকে আযাব থেকে মুক্তি দিলাম। এদিকে উপস্থিত লোকজন দেখতে পেলেন, হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি মুনাজাতে হাত মুবারক সুদীর্ঘ সময় পর্যন্ত উপরে তুলে আছেন, আর উনার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে অনবরত ঘাম ঝরছে। কারো সঙ্গে তিনি কোন কথাও বলছেন না। মুরিদগণ অধৈর্য হয়ে উঠেছেন। এ সময় তিনি মুনাজাত শেষ করে উক্ত ঘটনা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ!
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ঢাকার হাইকোর্টের পাশে তিন নেতার যিয়ারত করতে গেলাম। এই তিন নেতা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ,কে, ফজলুল হক ও খাজা নাজিমুদ্দীন। দেখতে পেলাম এ,কে, ফজলুল হক ও খাজা নাজিমুদ্দীনের অবস্থা ভাল। কিন্তু সোহরাওয়ার্দী আটকা পড়ে গেছে। মহান আল্লাহ পাক উনার দরবারে অনেক আবেদন নিবেদন করে তাকে ছাড়িয়ে নিলাম। কথিত আছে যে, সোহরাওয়ার্দী হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার দূর স¤পর্কীয় আত্মীয় হতেন। সুবহানাল্লাহ!
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, প্রথম জীবনে হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি খুব পান খেতেন। মুযাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে এতো পান খেতে নিষেধ করেন। অতঃপর তিনি পান খাওয়া বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন পর পুনরায় পান খাওয়া শুরু করেন।
মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনি এ স¤পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, “আপনি পান খাওয়া বন্ধ করলেন কেন?” আমি আপনার নিষেধের কথা বললাম। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বললেন, “আপনি পান খান, বন্ধ করবেন না।” অতঃপর তিনি উনার সম্মানিত পিতা উনাকে বলেন, এখন আমি কোনটা মানবো? মুজাদ্দিদে যামান রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, “ঠিক আছে- বাবা; আপনি পান খান।” সুবহানাল্লাহ!
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












