হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বদ মাযহাব, বদ আক্বীদা ও বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (১২)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেহেতু সত্যের মাপকাঠি, ‘মিয়ারে হক্ব’। সেহেতু ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতকে জন্ম থেকে শুরু করে ইন্তিকালের পর পর্যন্ত সর্বদিক থেকে সকল বিষয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে যথাসাধ্য অনুসরণ-অনুকরণ করতে হবে। এক জাররা পরিমাণ বা বিন্দু পরিমাণ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে চু-চেরা, কিল-কাল করা যাবে না। শুধু তাই নয়, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতকে অন্তরের অন্তঃস্থলে যেন কোন ধরনের চু-চেরা, কিল-কাল উদয় না হয় বা কোন ধরনের চু-চেরা, কিল-কাল স্থান না পায়, সে সম্পর্কে সদা-সর্বদা সতর্ক থাকতে হবে বা সাবধান থাকতে হবে।
তাছাড়া ঈমান আক্বীদার ব্যাপারে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান আক্বীদা পোষণ করেছেন, ঈমান এনেছেন, ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতকে সেভাবেই ঈমান আক্বীদা পোষণ করতে হবে, ঈমান আনতে হবে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যখন তাদেরকে (অর্থাৎ মুনাফিকদেরকে) বলা হয়, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান এনেছেন, তোমরাও সেভাবে ঈমান আনো। ” তখন তারা (অর্থাৎ মুনাফিকরা) বলে, নির্বোধগণ যেরূপ ঈমান এনেছেন আমরাও কি সেইরূপ ঈমান আনবো? নাঊযুবিল্লাহ! সাবধান প্রকৃতপক্ষে তারাই (মুনাফিকরাই) নির্বোধ। কিন্তু তারা (অর্থাৎ মুুনাফিকরা) তা বুঝে না। (সূরা বাক্বারা শরীফ: আয়াত শরীফ-১৩)
উক্ত পবিত্র আয়াত শরীফে প্রকৃত ঈমানের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। কেননা পবিত্র কুরআন শরীফ নাযিলের সময় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাই ঈমান এনেছিলেন। সেহেতু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান এনেছেন, ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মত যদি সেভাবেই ঈমান আনে তাহলে অনুরূপ ঈমানই মহান আল্লাহ পাক উনার নিকট কবুল হবে। আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে বিষয়ে যেভাবে ঈমান এনেছেন, ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মত যদি সে বিষয়ে সেভাবে ঈমান আনে তাহলেই তাকে মু’মিনে কামিল বলা যাবে। আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান এনেছেন ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মত যদি সেভাবে ঈমান না আনে তাহলে তাকে মু’মিন বলা যাবে না।
অতএব বিষয়টি আরো ভালোভাবেই বুঝা গেল যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানই ঈমানের কষ্টি পাথর। আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানের পরিমাপে ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের ঈমান পরীক্ষা করা হবে। সুতরাং, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানের পরিমাপে যে ঈমান সঠিকভাবে প্রমাণিত হবে না তাকে ঈমান বলা যাবে না এবং অনুরূপ ঈমানদারকে মু’মিন বলা যাবে না। এর বিপরীতে যত ভাল কাজই করা হোক না কেন, আর তা যত নেক নিয়তেই করা হোক না কেন, মহান আল্লাহ পাক উনার নিকট তা ঈমান রূপে কবুল হবে না। সুতরাং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান না আনলে যদি ঈমানদার হওয়া না যায়, তাহলে ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের পক্ষে কি করে সম্ভব, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করা, দোষারোপ করা?
মূলতঃ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করা কারো জন্যেই জায়িয নেই। আর এরপরেও যদি কেউ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করে তাহলে সে কাট্টা কাফির হয়ে চিরজাহান্নামী হবে। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।