হযরত উম্মে সুলাইম বিনতু মিলহান বিন খালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (৩)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমার মা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সম্মানিত আহাল হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পক্ষের আবু উমাইর নামে একজন ছোট ছেলে ছিলেন। যিনি আমার বৈপিত্রীয় ভাই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের বাড়ীতে তাশরীফ মুবারক নিয়ে উনার সাথে মাঝে মধ্যে খুশি প্রকাশ করতেন। একদিন উনার আদরের “নুগাইর” নামে পাখিটি মারা যাওয়ায় তিনি মুখ ভার করে বসেছিলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে খুশি করার জন্য বলেছিলেন-
يَا اَبَا عُمَيْرٍ + مَا فَعَلَ النُّغَيْرُ
(ইয়া আবা উমাইর, মা ফাআলান নুগাইর)- হে আবু উমাইর, আপনার নুগাইরটি কি করছে? উল্লেখ্য যে, নুগাইর লাল ঠোঁট বিশিষ্ট চড়ূই পাখির মত এক প্রকার ছোট পাখি। আবু উমাইর রোগগ্রস্ত থাকা অবস্থায় একদিন হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদে নববীতে গমন করেন। এদিকে উনার এই পুত্র তিনি ইন্তিকাল করেন। উনাকে দাফন-কাফন সম্পন্ন করা হয়, এদিকে রাত্রে কিছু ছাহাবীকে সঙ্গে নিয়ে তিনি বাড়ী ফিরলেন। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। অতঃপর মেহমানগণ বিদায় হলে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া (স্ত্রী) রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে পুত্রের কথা জিজ্ঞাসা করলেন। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, আগের তুলনায় ভাল। অতঃপর উনারা একত্রে শয়ন করলেন। শেষ রাত্রের দিকে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে পুত্রের ইন্তেকালের সংবাদ দিয়ে প্রবোধ দিলেন যে, পুত্র ছিল আমাদের নিকট গচ্ছিত মহান আল্লাহ পাক উনার আমানত। যাঁর আমানত তিনি উহা উঠিয়ে নিয়েছেন। উহাতে আমাদের দুঃখ করা ঠিক নয়। হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পড়লেন এবং ছবর করলেন। সকালে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ঘটনাটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বর্ণনা করলে তিনি ইরশাদ মুবারক করেন, এই রাত্রিটি তোমাদের উভয়ের জন্য বরকতময় রাত্রি ছিল। সেই রাত্রেই তিনি সন্তান সম্ভাবা হন এবং পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে উনার নাম রাখা হয় “আবদুল্লাহ”। পরবর্তীকালে তিনি একজন বিশিষ্ট হাদীছ শরীফ বিশারদ হয়েছিলেন।
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।