হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৩)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার দানশীলতা মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি পৈতৃকভাবেই অনেক সম্পদশালী ছিলেন। উনার অনেক বড় ব্যবসা ছিলো। উনার পণ্য সিরিয়াসহ বড় বড় বাজারে বিক্রি হতো। পুরো কুরাইশদের সমপরিমান সম্পদ উনার একারই ছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ সম্পন্ন হওয়ার দিন উনার মহাসম্মানিত হুজরা শরীফ পর্যন্ত প্রতি মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুদ দারাজাত মুবারক উনার নিচে একটি করে স্বর্ণের বাসন বা থালা বিছিয়ে দিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ! তাহলে তিনি কি পরিমান সম্পদের মালিক ছিলেন এখান থেকেই বুঝা যায়।
মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ উনার পর সমস্ত সম্পদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করে দিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার জন্য তিনি কি পরিমান সম্পদ খরচ করেছেন সেটা কল্পনাতীত। সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَا اَبْدَلَنِـىَ اللهُ عَزَّ وَجَلَّ خَيْرًا مِّنْهَا قَدْ اٰمَنَتْ بِـىْ اِذْ كَفَرَ بِـىَ النَّاسُ وَصَدَّقَتْنِـىْ اِذْ كَذَّبَنِـىَ النَّاسُ وَوَاسَتْنِـىْ بـِمَالـِهَا اِذْ حَرَمَنِـىَ النَّاسُ وَرَزَقَنِـىَ اللهُ عَزَّ وَجَلَّ وَلَدَهَا اِذْ حَرَمَنِـىْ اَوْلَادَ النِّسَاءِ
‘উনার থেকে উত্তম কোনো উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি আমাকে হাদিয়া মুবারক করেননি। সুবহানাল্লাহ! মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, সম্মানিত ঈমান আনেনি, তখন তিনি সর্বপ্রথম আমার প্রতি সম্মানিত ঈমান মুবারক এনেছেন। সুবহানাল্লাহ! মানুষ যখন আমার বিষয় মুবারকগুলো সত্যারোপ করতে পারেনি, তিনি কিন্তু আমাকে সত্যারোপ করেছেন, আমাকে তাছদীক্ব করেছেন, আমার বিষয় মুবারকগুলো বিশ্বাস করেছেন, সত্য বলে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! মানুষ যখন আমার কোনো সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়নি, তখন তিনি উনার সমস্ত মাল-সম্পদ মুবারক দিয়ে আমার মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়েছেন, আমাকে সান্তনা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ! আর মহান আল্লাহ পাক তিনি উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্য কোনো উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাধ্যম দিয়ে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নসব মুবারক জারী করেননি, আমাকে মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেননি। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি একমাত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যম দিয়েই আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নসব মুবারক জারী করেছেন। ” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ)
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।