জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
বিলাদত শরীফ: (তারিখ উল্লেখ নেই) বিছাল শরীফ: ৯ম হিজরী (৬৩০ খৃ:)
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পরিচিতি:
হযরত আবদুল্লাহ ইবনে আবদে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি প্রসিদ্ধ মুযায়না গোত্রে পবিত্র বিলাদত শরীফ প্রকাশ করেন। তিনি বিশিষ্ট ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চাচা। দ্বীন ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবদুল্লাহ ইবনে আবদে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম ছিল আবদুল উয্যা। সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নাম পরিবর্তন করে আবদুল্লাহ রাখেন। উনার উপাধি “যুল-বিজাদাইন” (ডোরাকাটা দু’কাপড়ের অধিকারী)। স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে এ উপাধি দান করেন। ছোট বেলায় তিনি ইয়াতীম হয়ে চাচার নিকট লালিত পালিত হন। (ইছাবা)
দ্বীন ইসলাম গ্রহণ ও যুল-বিজাদাইন উপাধি:
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের সংবাদ চাচার নিকট পৌঁছলে তিনি উনার দেয়া সকল কিছু ছিনিয়ে নেয়ার হুমকি দেন। কিন্তু তিনি দ্বীন ইসলাম উনার উপর অবিচল ও অটল থাকেন। এতে ক্রুদ্ধ হয়ে উনার চাচা যা কিছু উনাকে প্রদান করেছিলেন, সব কিছু ছিনিয়ে নেন। এমনকি পরনের কাপড়ও ছিনিয়ে নেন। এই করুণ ও অসহায় অবস্থায় তিনি উনার মাতার নিকট আসলে মাতা উনাকে একখানি কাপড় দেন, যা দু’ভাগ করে একাংশ পরিধান করে এবং অপরাংশ গায়ে জড়িয়ে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে উপস্থিত হন। ইহা দেখে উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “যুল বিজাদাইন” (ডোরাকাটা দু’কাপড়ের অধিকারী) উপাধি প্রদান করেন। (ইছাবা)
ইবনে হিশাম উনার বর্ণনা মতে, সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতি উনার আকর্ষণ দেখে উনার গোত্রের লোকেরা উনাকে ইসলাম গ্রহণ করতে নিষেধ করে এবং চাপ সৃষ্টির জন্য মাত্র একখানি কাপড় রেখে আর সব কিছুই ছিনিয়ে নেয়। উক্ত কাপড় দু’ভাগ করে পরিধান করতঃ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে হাযির হন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে উক্ত উপাধি মুবারক দান করেন।
তিনি ছিলেন অত্যন্ত কোমল হƒদয়ের মানুষ। বেশী বেশী কুরআন শরীফ তিলাওয়াত ও তছবীহ তাহলীল পাঠে নিমগ্ন থাকতেন। আর এসবই তিনি উচ্চস্বরে করতেন। (ইছাবা)
শাহাদাত বরণ:
নবম হিজরী সনে পবিত্র শা’বান শরীফ মাসে তাবুকের জিহাদে তিনি শাহাদাত বরণ করেন। রাত্রিবেলায় উনাকে দাফন করা হয়। খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম ও আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনারা উনাকে দাফন করেন।
উমর ইবনে শিব্বা উনার মতে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পাঁচজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কবরে অবতরণ করেন। হযরত আবদুল্লাহ যুল বিজাদাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সেই পাঁচজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে অন্যতম।
দাফনের পর দোয়া:
হযরত আবদুল্লাহ যুল বিজাদাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দাফন শেষ করতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ক্বিবলামুখী হয়ে দু’ হাত মুবারক বা নূরুল মাগফিরাত মুবারক তুলে দোয়া করেন: আয় মহান আল্লাহ পাক! আমি উনার প্রতি সন্তুষ্ট ছিলাম, আপনিও উনার প্রতি সন্তুষ্ট থাকুন। হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, মহান আল্লাহ পাক উনার কসম! আমি যদি উনার স্থলাভিষিক্ত হতাম! অথচ আমি উনার পূর্বেই দ্বীন ইসলাম গ্রহণ করেছি। অন্য বর্ণনায় আছে, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেছিলেন; আমার ইচ্ছা হয়, মহান আল্লাহ পাক উনার কসম! আমি যদি কবরবাসী হতাম! অর্থাৎ উনার পরিবর্তে উনার কবরের অধিবাসী হতাম। (উসুদুল গাবা) (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকিরে থাকা লাখ-লাখ তখতে সুলায়মানী থেকে উত্তম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৫ম পর্ব)
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আছ ছালিহ, নাশিরুল কুরআন, খলীফায়ে ছালিছ, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালামউনার কিছু নছীহত মুবারক
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












