হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা: গাজায় নতুন গণকবরের সন্ধান
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ সংকটকাল নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারপ্রধান ট্রাম্প ২০ দফা কথিত শান্তি প্রস্তাব দিয়েছে। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি কার্যকরের ৫০ দিনে ৩৫৭ জনকে শহীদ করা হয়েছে। সীমান্তে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য নেই প্রয়োজনীয় সরঞ্জাম।
ইসরায়েলি বাহিনীর এসব গণহত্যার বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বহু ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা দিয়েছে। হুইসাল ব্লোয়ারদের তথ্য, প্রামাণ্যচিত্র, চিত্র, প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার এবং স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করা গেছে।
সিএনএনের তথ্য মতে, ফিলিস্তিনের জিকিম এলাকায় যেসব ফিলিস্তিনি সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হন তাদের বেশিরভাগের জায়গা হয়েছে বালির গণকবরে। ইসরায়েলি সামরিক বাহিনী বুলডোজার দিয়ে বালি চাপা দিয়েছে। আবার অনেকের লাশ দীর্ঘ সময় খোলা স্থানে ফেলে রাখা হয়েছে।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ত্রাণের রোড পরিষ্কারের অজুহাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিকিম এলাকায় বুলডোজারের সক্রিয় উপস্থিতি ছিলো। জিকিমের ইসরায়েলি পোস্টের আশেপাশে থাকা সামরিক নিয়ন্ত্রণাধীন জায়গায় এসব গণকবর দেওয়া হয়।
দুই প্রাক্তন ইসরায়েলি সেনা সিএনএনকে জানিয়েছে, গাজায় তারা নিজেরাই দেখেছে কিভাবে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃতদেহ কয়েকদিন পড়ে থাকার পর বুলডোজার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। ওই এলাকায় দায়িত্ব পালন করা একজন ইসরায়েলি কমান্ডার বলেছে, তাদের ইউনিটে নয়জন ফিলিস্তিনির লাশ দুই দিন ফেলে রাখা হয়, পরে কোনো চিহ্ন ছাড়াই বালিতে ঢেকে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












