হঠাৎ করেই কেন বাঙ্কারের পর বাঙ্কার বানাচ্ছে তুরস্ক?
আল ইহসান ডেস্ক:
দেশজুড়ে বাংকার বানানো শুরু করেছে তুর্কি বাহিনী। বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি দেখে আগেভাগেই ব্যবস্থা নিয়ে রাখছে দেশটি। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি, তুরস্ককে নতুন করে ভাবিয়ে তুলেছে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে। ক্রমবর্ধমান যুদ্ধ ও সংকটের ঝুঁকি বিবেচনায় তুরস্ক একটি জাতীয় বোমা আশ্রয় কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা দেশের ৮১টি প্রদেশে বাস্তবায়িত হবে।
প্রকল্পটির মূল প্রেরণা হিসেবে কাজ করেছে তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমীর সাম্প্রতিক একটি প্রতিবেদন। প্রতিবেদনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ বিশ্লেষণ করে দেখা যায়, দখলদার ইসরায়েলের কার্যকর আশ্রয়কেন্দ্র নেটওয়ার্কের কারণে যুদ্ধকালীন সময়ে তাদের নাগরিকদের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কম। যেখানে ইরানে প্রায় ১,০০০ মানুষের প্রাণহানি হয়েছে, সেখানে ইসরায়েলে নিহত হয় মাত্র ২৮ জন।
(উল্লেখ্য, তুর্কি প্রতিবেদনটি আংশিক সঠিক। কেননা সন্ত্রাসী ইসরায়েলের প্রাণহানিকে এই প্রতিবেদনে কম দেখানো হয়েছে, যা সঠিক নয় বরং দখলদার ইসরায়েলের বহু প্রাণহানি ঘটেছে, যা তারা সে সময় গোপন রেখেছে। গণমাধ্যমে প্রকাশ হতে দেয়নি। যেখানে তাদের প্রধান প্রধান শহর-বন্দর শক্তিশালী মিসাইলের আঘাতে ঝাঝরা হয়েছে সেখানে তাদের আহত-নিহতের সংখ্যা গণনার বাইরে।)
এই পরিসংখ্যান তুরস্কের নিরাপত্তা পরিকল্পনাকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে কাজ করেছে।
প্রেসিডেন্ট এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এরপর পরিবেশ, নগরায়ন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাষ্ট্রীয় আবাসন উন্নয়ন সংস্থা টোকিকে আশ্রয় কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেয়। ইতোমধ্যে আঙ্কারাসহ কয়েকটি শহরে নির্মাণ কাজ শুরু হয়েছে।
তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি জানিয়েছে, এই প্রকল্পের আওতায় নির্মিত আশ্রয় কেন্দ্রগুলো হবে আধুনিক, টেকশই এবং বহুমুখী ব্যবহারের উপযোগী। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রবেশযোগ্য এসব বাংকার শুধু যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা পারমাণবিক হুমকির সময়ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বর্তমানে তুরস্কে কার্যকর কোনো আশ্রয়কেন্দ্র অবকাঠামো নেই বললেই চলে। যা আছে, সেগুলো আন্তর্জাতিক বা মৌলিক নিরাপত্তা মানদন্ড পর্যন্ত পৌঁছায়নি।
জাপানে নতুন করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ছড়িয়ে পড়া ছাইয়ে দূষিত হচ্ছে শহর।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।