সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে পুলিশকে মারধর, দুই সদস্য হাসপাতালে
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পঞ্চগড়ে সংবাদদাতা:
তেঁতুলিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ওই দুজনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে- গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পুলিশের।
গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মুঠোফোনে বলেন, উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধারের সময় কিছু লোক ওই দুই পুলিশ কর্মকর্তার কারণে ট্রাক্টরটি উল্টে গেছে এমন গুজব ছড়ায় এবং তাদের ওপর হামলা করা হয়। তারা দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদের শরীরে মারধরের আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া প্রক্রিয়াধীন আছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় সাদা পোশাকে মোটরসাইকেলে করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য এসএসআই সোহেল রানা ও তুহিন খান তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের সড়ক দিয়ে চালকসহ কয়েকজন একটি ট্রাক্টরের ইঞ্জিন নিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিনটি উল্টে যায় এবং ইঞ্জিনের ওপরে থাকা লোকজন নিচে পড়ে যান।
এতে স্থানীয় লোকজনের সঙ্গে ওই দুই পুলিশ কর্মকর্তাও উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধার করতে যান। এ সময় পুলিশের কারণে ট্রাক্টরটি উল্টে গেছে বলে গুজব তুলে ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে একদল লোক। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা থেকে পুলিশ সদস্যরা সেখানে যান। পরে আহত দুজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)