স্মার্ট বাংলাদেশ গড়তে আমলাতন্ত্রের সংস্কার দরকার -সালমান এফ রহমান
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে আমলাতন্ত্রের বড় ধরণের সংস্কার দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এক সেমিনারে আমলাতন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, আইনের দোহাই দিয়ে সমস্যা জিইয়ে রাখা হয়। আমলাদের পদোন্নতি নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা ও বাস্তবায়নের এই সেমিনারের আয়োজক আইডিয়া ফাউন্ডেশন। যার উদ্যোক্তা কয়েকজন সাবেক শীর্ষ আমলা। আলোচনায় দেশের অগ্রগতির পাশাপাশি নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা। যা নিয়ে মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও।
বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আইনি কাঠামো ও বিনিয়োগ করার পরও ডিজিটাল সিল চালু করতে পারেনি সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কোডিং শেখার ব্যবস্থা করা হয়নি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং যৌথ ফার্ম সমূহের নিবন্ধন কার্যালয় আরজেএসসিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে না পারার আক্ষেপ জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পদোন্নতি মেধাভিত্তিক হচ্ছে না এমন প্রশ্ন তুললে নানা যুক্তি তুলে ধরা হয়। আইন তৈরির সময়ই আমলারা নিজেদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করেন বলেও মন্তব্য করেন তিনি। অবস্থার উত্তরণে সাবেক আমলাদেরও কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, পুরনো অনেক আইন দেশের উন্নয়নের পথে কাঁটা। এসব দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্মার্ট বাংলাদেশ গঠনে মানবসম্পদ উন্নয়ন ও গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)