স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, লজ্জার কিছু নেই -মঈন খান
, ১০ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র ফিরিয়ে আনব গণতান্ত্রিক উপায়েই। আমরা লগি-বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটাই চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে, মানুষের চাওয়ার দিকে তাকান। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। এতে লজ্জার কিছু নেই।’
রাজধানীতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সারা বিশ্বের মানুষ স্বৈরাচারদের শত্রু, স্বৈরাচাররা মানুষের জন্য ক্ষতিকর। তবে, এর চেয়ে আরও খারাপ হচ্ছে গণতন্ত্রের ভান ধরে স্বৈরাচারি করা। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র দিয়ে। এটি যদি না থাকে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন সব কিছু অর্থহীন হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল। বর্তমানে দেশে আবারও বাকশাল কায়েম করেছে, অলিখিত বাকশাল।’
বিএনপি মানুষের জন্য আন্দোলন করে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তখন তত্ত্বাবধায়ক সরকারে রাজি হইনি, কারণ পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশে এটা ছিল না। তবে, এ নিয়ে আন্দোলন হয়েছে দেশে। কিন্তু, পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের কথা বুঝতে পেরেছিলেন যে, এদেশের মানুষ একটি নিরেপক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করে। তিনি তখন তা মেনে নিয়েছিলেন।’
ড. আব্দুল মঈন খান আরও বলেন, ‘পৃথিবীতে দুশ’র বেশি দেশ রয়েছে। গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা স্বৈরাচার। তবে, কোনো দেশে দেখাতে পারবেন, কোনো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলা হয়? আর বিরোধী দলের ৪৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়? এ দেশে তাই হচ্ছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে। তবে, এর মাধ্যমে তারা কোনোদিন মানুষের মন জয় করতে পারবে না। এই সরকার প্রচার করে দেশে মেগা উন্নয়ন হয়েছে। তবে এর মাধ্যমে দেশে মেগা দুর্নীতি করেছে সরকার।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












