স্বাস্থ্যকর ঝটপট মজাদার ইফতার রেসিপি (২)
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
রমাদ্বান শরীফের রোযা রাখার পর আমরা যেই ইফতার খাচ্ছি, সেটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। ইফতারে ছোট-বড় নির্বিশেষে সবার কথা মাথায় রেখে ইফতার হওয়া উচিত যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তাই আমাদের সবারই কিছু ঝটপট ইফতার রেসিপি জানা থাকা দরকার।
(৩) মচমচে পিঁয়াজু
উপকরণ:
> মসুর ডাল -১ কাপ
> পেঁয়াজ কুচি -২টা মাঝারি আকারের
> কাঁচামরিচ কুচি -৬-৭ টা বা স্বাদমত
> চালের গুঁড়া -১ ও ১/২ টেবিল চামচ
> জিরা গুঁড়া -১/২ চা চামচ
> হলুদ গুঁড়া -১/২ চা চামচ
> আদা বাটা -১/২ চা চামচ
> রসুন বাটা -১/২ চা চামচ
> ধনিয়া পাতা কুচি -২ টেবিল চামচ
> লবণ -৩/৪ চা চামচ বা স্বাদমত।
> তেল -ডুবো তেলে ভাজার জন্য যতটুকু লাগে।
প্রস্তত প্রণালী:
প্রথমে মসুর ডাল ভাল করে ধুয়ে ২-৩ ঘণ্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। সবচেয়ে ভালো হয় যদি আগের রাতে ভিজিয়ে রাখেন, পুরো রাত্রি ভিজিয়ে রাখেন। তারপর পানি ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। খুব মিহি করে ব্লেন্ড করার দরকার নেই। একটু দানাদার থাকতে নিয়ে নিন। আর পারলে ব্লেন্ডারের জায়গায় শিল-পাটা দিয়েও ডাল বাটতে পারেন। ব্লেন্ড করা বা বাটা ডাল একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে ১ টেবিল চামচ মত ডালের মিশ্রণ নিয়ে গোল করে তেলে ছাড়ুন। প্যানে জায়গা অনুযায়ী আরও পিঁয়াজু তেলে দিন এবং মাঝারি আঁচে উভয় পাশ হাল্কা বাদামী করে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে নিন। এভাবে সব পিঁয়াজু ভেজে গরম গরম পরিবেশন করুন ইফতারির আয়োজনে।
(৪) বেগুনি
উপকরণ:
> ছোলার ডালের বেসন দেড় কাপ
> চালের গুঁড়া আধা কাপ
> লম্বা বেগুন ১-২টি
> মরিচ গুঁড়া আধা চা-চামচ
> হলুদ গুঁড়া আধা চা-চামচ
> বেকিং পাউডার এক চা-চামচ
> পেঁয়াজ বাটা এক চা-চামচ
> রসুন বাটা এক চা-চামচ
> আদা বাটা এক চা-চামচ
> লবণ পরিমাণমত
> তেল (ভাজার জন্য) পরিমাণমত
প্রস্তত প্রণালী:
বেগুন ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে থকথকে গোলার মত করে ফেলুন। এরপর কিছু সময় ঢেকে রাখুন। বেগুন পাতলা টুকরা করে কেটে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে বেগুন বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজতে শুরু করুন আস্তে আস্তে। খেয়াল রাখবেন যেন মচমচে বাদামি রঙ করে ভাজা হয়। এরপর তেল থেকে উঠিয়ে কিচেন টাওয়েল অথবা কাগজের ওপর রাখতে হবে যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার বেগুনি!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












