স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতের একমাত্র পথ -সৌদি আরব
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র পথ। এমনটাই জানিয়েছে সৌদি আরবের পররাষ্টমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গত শনিবার জার্মানির মিউনিখে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সে এ কথা বলেছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানায়, কেবল মধ্যপ্রাচ্য নয়, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। এ সময় সে জানায়, বর্তমানে তার দেশের একমাত্র লক্ষ্য হলো, গাজায় চলমান হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল যুদ্ধের একটি বিরতি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ‘আমরা একটি যুদ্ধবিরতি ও গাজা থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দিকে মনোনিবেশ করছি। একই সঙ্গে আমরা গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিতের দিকে মনোনিবেশ করছি।’ প্রিন্স ফয়সালের আগেও সৌদি আরব বারবার বলেছে, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করবে না।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ফয়সাল বিন ফারহান আরও বলেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর উসকানিমূলক কর্মকা- আরব বিশ্ব ও ইসলামি দেশগুলোর অনুভূতিতে আঘাত হানতে পারে। বিশেষ করে গাজায় শহীদের সংখ্যা মুসলিম বিশ্বকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উসকে দিতে পারে। দেশটির কর্মকা- বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শকে আরও উসকে দিতে পারে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ঘোষণা দিয়েছিল, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকারের যে দাবি উত্থাপন করেছে, তা নিশ্চিত করার বিষয়ে রিয়াদের অবস্থান অটল।’
বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব প্রশাসনকে তার দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছে। সৌদি আরব বলেছে, যতক্ষণ পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুসারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ভোক্তা ঋণ বেড়েছে ৫২ বিলিয়ন ডলার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












