স্কুল ফিডিংয়ের রুটির ভেতরে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেলো শিশুশিক্ষার্থী!
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির বনরুটি খাওয়ার আগে দুই ভাগ করতেই ভেতরে পাওয়া গেলো আস্ত ব্লেড। এতে অল্পের জন্য রক্ষা পেলো এক শিশুশিক্ষার্থী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দুপুরে প্রথম শ্রেণির সব শিক্ষার্থীকে বনরুটি ও ডিম দেওয়া হয়। রুটি পেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে রুটি। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে ধারালো একটি আস্ত ব্লেড। বিষয়টি আলমতাজ সহপাঠীদের দেখায়। পরে প্রধান শিক্ষিকাকে দেখিয়ে বিষয়টি জানায় তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, ‘শিশুশিক্ষার্থীদের টিফিনের বনরুটি দেওয়া হয়। এর মধ্যে একটি রুটিতে ধারালো ব্লেড পাওয়া গেছে। প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ খাওয়ার আগে তার রুটির মধ্যে ব্লেড দেখে আমার কাছে নিয়ে আসে। এরপর শিশুদেরকে রুটি খাওয়ার আগে তা ছিঁড়ে দেখে তারপর খাওয়ার জন্য বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধাকে জানিয়েছি আমরা। একইসঙ্গে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনকেও জানানো হয়।’
প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধা বলেন, ‘বিষয়টি জেনেছি। রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনকে জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনার পর স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)