বন্যা:
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে উত্তরাঞ্চলের তিস্তা ও আত্রাই অববাহিকার কয়েকটি এলাকায় নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা নদীর কানাইঘাট স্টেশন এবং কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর ছাতক ও ডেরাই এবং কুশিয়ারা নদীর শেওলা ও অমলশিদ স্টেশন সতর্কসীমায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এরপর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ^রী নদীর পানিও আগামী কয়েকদিন স্থিতিশীল থেকে ধীরে ধীরে কমতে পারে।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর কিছু অংশ সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
উত্তরাঞ্চলে তিস্তা নদী ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর স্টেশনে এবং দুধকুমার নদী পাটেশ^রী স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীসংলগ্ন নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে আত্রাই নদী নওগাঁর আত্রাই ও নাটোরের সিংরা স্টেশনে সতর্কসীমায় রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীটির কিছু অংশ বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নওগাঁ জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া ছোট যমুনা নদীসংলগ্ন নওগাঁ এবং আঘ্রাই নদীসংলগ্ন নাটোর ও সিরাজগঞ্জ জেলার নি¤œাঞ্চল আগামী ২৪ ঘণ্টায় সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাধবপুরে মাদকসহ ২ কারবারি আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল শিশুর গলাকাটা মরদেহ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তরুণ উদ্যোক্তা তৈরিতে গভর্নরের বার্তা, ১০ জন পাবেন ২০ লাখ পর্যন্ত প্রণোদনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












