স্কুলে মোবাইল ফোন ও আইপ্যাড নিষিদ্ধ করলো আমিরাত
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
স্কুলে পড়াশোনার পরিবেশের মান উন্নত করা এবং সার্বিক শৃঙ্খলার উন্নয়নে নতুন নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, টেকনিক্যাল টিম ও কর্মচারীদের স্কুল চলাকালে মোবাইল ফোন, আইপ্যাডসহ যে কোনো ধরনের অননুমোদিত ইলেকট্রিক গেজেট আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকছে কি না, সে বিষয়ে নজরদারি বাড়াতে শিক্ষক ও স্কলপ্রশাসনকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, যৌক্তিক কোনো কারণ ছাড়া কোনো শিক্ষার্থী যদি স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তা রেকর্ড করা হবে এবং এটি ঐ শিক্ষার্থীর মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া ইমেইল এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী-শিক্ষকদের স্কুল ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের অপ্রচলিত কিংবা শালীনতাবহির্ভূত যে কোনো স্টাইল এড়িয়ে চলতে বলা হয়েছে।
স্কুলে আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে কোনো একটি পরিষেবা যেমন-ব্যক্তিগত গাড়ি বা স্কুলবাস ব্যবহার করতে পারবে। তবে একসঙ্গে দুইটি পরিষেবা ব্যবহার করা যাবে না। আমিরাতের সব সরকারি-বেসরকারি স্কুলে এই নির্দেশনা কার্যকরের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র: গালফ নিউজ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে চায় ইরান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করলো এয়ার ফ্রান্স
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)