সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরব আমিরাত বর্তমানে ইরান ও সন্ত্রাসী ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের এক প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বর্তমানে এই উপসাগরীয় দেশটির ওপর তাদের হামলা ও হুমকির তীব্রতা বৃদ্ধি করেছে। ভৌগলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে আমিরাত এখন ইরানের কাছে একটি ‘আকর্ষণীয় লক্ষ্যবস্তু’। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটরের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
যুদ্ধের আগে দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল থাকলেও দূতাবাস চালু ছিলো। এমনকি যুদ্ধ শুরুর চার দিন আগেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছিলো। বর্তমানে প্রায় ৫ লাখ ৪০ হাজার ইরানি আমিরাতে বসবাস করছেন। দ্বীপপুঞ্জের মালিকানা (গ্রেটার টুনব, লেসার টুনব এবং আবু মুসা) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই সংকটকে আরও ঘনীভূত করেছে।
ফিনান্সিয়াল টাইমসের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে প্রায় ৩ হাজার ৪০০টি হামলা হয়েছে, যার অর্ধেকেরও বেশি লক্ষ্যবস্তু ছিলো আরব আমিরাত। হামলার ধারাবাহিক অংশ হিসেবে গত সোমবার আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, শাহ তেল ক্ষেত্রে ড্রোন হামলার ফলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। একই দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানে।
আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরান থেকে ছোঁড়া ১ হাজার ৬২৭টি ড্রোন, ৩০৪টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৫টি ক্রুজ মিসাইল মোকাবিলা করেছে। এসব হামলায় এখন পর্যন্ত আমিরাতের ২ জন সামরিক সদস্য এবং ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুধু সোমবারই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ব্যালিস্টিক মিসাইল এবং ২১টি ড্রোন মোকাবিলা করেছে।
আমিরাতের জুমেইরাহ বুর্জ আল আরব হোটেল, রুয়াইস শোধনাগার এবং দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটেও হামলার প্রভাব পড়েছে।
আমিরাত কেন লক্ষ্যবস্তু?
উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় আমিরাত ইরানের অনেক কাছাকাছি অবস্থিত। সংকীর্ণ নৌসীমার কারণে স্বল্পপাল্লার ড্রোন ও মিসাইল দিয়ে এখানে আঘাত করা সহজ। তবে ভৌগলিক কারণ ছাড়াও রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ এখানে বড় ভূমিকা রাখছে।
আরব আমিরাত ভিত্তিক গবেষণা সংস্থা ট্রেন্ডস ইউএস-এর ব্যবস্থাপনা পরিচালক বিলাল সাব বলেন, ইরান মনে করে ওয়াশিংটন এবং তেল আবিবের ওপর অন্য যেকোনও উপসাগরীয় দেশের তুলনায় আবুধাবির প্রভাব বেশি। আমিরাতে হামলা চালিয়ে ইরান মূলত সন্ত্রাসী ড্রাম্পকে সামরিক অভিযান বন্ধে চাপ প্রয়োগ করতে চায়।
উল্লেখ্য, ড্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমিরাত যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এছাড়া আব্রাহাম চুক্তির মাধ্যমে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গেও তাদের গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
ইরানের অভিযোগ ও আমিরাতের অবস্থান:
ইরান এই হামলার পক্ষে যুক্তি দিয়ে দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের ভূখ- ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, গত শনিবার হরমুজ প্রণালির খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলাটি ‘দুবাইয়ের খুব কাছ থেকে’ পরিচালিত হয়েছিলো। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা আমিরাতে অবস্থিত একটি মার্কিন গোলাবারুদ ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে আমিরাত এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, “আরাঘচির মন্তব্য একটি বিভ্রান্তিকর নীতির বহিঃপ্রকাশ। আমিরাতের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে আমরা এখনও সংযম প্রদর্শন করছি এবং কূটনৈতিক সমাধানের চেষ্টা করছি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












