সৌদি আরবে খোলা হচ্ছে নতুন দুটি মদের দোকান
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব আগামী বছর আরও দুটি মদের দোকান চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান পরিচালনা করা হবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য, আর অন্যটি হবে জেদ্দা শহরের কূটনীতিকদের সুবিধার জন্য। ফরাসি বার্তা সংস্থা এএফপির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এই উদ্যোগটি সৌদি শাসক বিন সালমানের “ভিশন-২০৩০” রূপায়ণের অংশ হিসেবে ধরা হচ্ছে। পরিকল্পিত দোকানগুলো কেবল অমুসলিমদের জন্য সীমিত থাকবে এবং দেশটিতে মদ সরবরাহের নিয়মকানুনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য দেশের প্রথম মদের দোকান চালু করা হয়। ৭৩ বছরের নিষেধাজ্ঞার পরে এটি সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে মদের দোকান চালুর প্রথম ঘটনা হিসেবে বিবেচিত হয়।
রয়টার্সের সঙ্গে কথিত তিনটি সূত্রের একের বক্তব্য অনুযায়ী, দাহরান শহরের নতুন দোকানটি বিশেষভাবে আরামকোর অমুসলিম কর্মীদের জন্য খোলা হবে। আর জেদ্দায় চালু হওয়া দোকানটি প্রধানত কূটনীতিক ও দূতাবাস কর্মীদের সুবিধার জন্য পরিকল্পনা করা হচ্ছে। এই দুটি দোকান ২০২৬ সালের মধ্যে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
রিয়াদের কূটনৈতিক এলাকায় চালু করা “বুজ বাংকার” নামের দোকানটি চালুর পর থেকে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো নিয়মকানুন পরিবর্তনের ঘোষণা দেয়নি। তবে সূত্রের খবর, সম্প্রতি রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সৌদির প্রিমিয়াম রেসিডেন্সি-ধারী অমুসলিমরাও অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রিমিয়াম রেসিডেন্সি বিশেষ উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রদান করা হয়। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)