মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সৌদিসহ আরব দেশগুলোর সরকারের কর্তাব্যক্তিরা আসলে ইহুদী- এ অভিযোগ তাহলে সম্পূর্ণ সত্যি? না হলে তারা কীভাবে ইসরায়েলকে সহায়তা করছে?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, দুপুর ১২:৫৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫৫
সৌদিসহ আরব দেশগুলোর সরকারের কর্তাব্যক্তিরা আসলে ইহুদী- এ অভিযোগ তাহলে সম্পূর্ণ সত্যি? না হলে তারা কীভাবে ইসরায়েলকে সহায়তা করছে?

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরবসহ আরব দেশগুলোকে সহযোগিতা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে। আশপাশের মুসলিম দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা এবং পরোক্ষ সামরিক সুবিধার মাধ্যমে ইসরায়েলকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং আঞ্চলিক কৌশলগত সমীকরণ এই সম্পর্কের মূল চালিকাশক্তি।
ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ২০২৪ সালে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি থার্ডআই সিস্টেমসে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা ইসরায়েলের সামরিক শিল্পকে শক্তিশালী করছে।
একইভাবে, জর্ডান ১৯৯৪ সালের শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে কৃষিজাত পণ্য ও পানি সম্পদ ভাগাভাগির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।
মিশরও ১৯৭৯ সালের 'ক্যাম্প ডেভিড' চুক্তির পর থেকে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে। ২০২৪ সালে মিশর থেকে ইসরায়েলে গ্যাস রপ্তানি ১২% বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অগ্রগতিতে সহায়তা করছে।
রাজনৈতিক সমঝোতা: কূটনীতির পর্দার আড়ালে
রাজনৈতিক ক্ষেত্রে, কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য বা গোপন সমঝোতায় এসেছে। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও, ইরানের বিরুদ্ধে একটি সাধারণ শত্রুতার কারণে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের খবর পাওয়া যায়।
২০২৪ সালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদি আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করা হয়েছিল বলে বিভিন্ন সূত্র গণমাধ্যমে জানিয়েছে।
জর্ডান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক সুবিধা দিয়ে রেখেছে। জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে মিলেমিশে সমন্বয় করে, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।
বাহরাইন ও মরক্কোও আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যা ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমিয়েছে। এটি ইসরায়েলকে আঞ্চলিকভাবে 'নিয়ন্ত্রণমূলক ভূমিকা' বজায় রাখতে সহায়তা করে।
ইসরায়েলে অস্ত্র সরবরাহে আরব দেশগুলোর ভূখ- ও সুবিধা ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘটে। মূলত আরব দেশগুলোতে ব্যাপকভাবে জনমত দমনের ফলে সেখানে শাসকরা গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা গোপনে রাখে, তাই অভিযোগগুলো উড়িয়ে দেওয়া যায় না।
২০২৪ সালে ইরানি হামলা প্রতিরোধে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছিল ইসরায়েল। এটি ইসরায়েলকে নিজেদের প্রতিরক্ষায় পরোক্ষ সহযোগিতা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যেমন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং কাতারের আল-উদেইদ এয়ার বেস, অস্ত্র সংরক্ষণ ও সরবরাহের কেন্দ্র হিসেবে কাজ করে। বিশ্লেষকদের মতে, এসব ঘাঁটি থেকে ইসরায়েলে অস্ত্র পাঠানোর সম্ভাবনা রয়েছে।
তুরস্ক একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ, গাজা যুদ্ধের মধ্যেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তুরস্কের বন্দর দিয়ে ইসরায়েলে পণ্য ও সম্ভাব্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
জর্ডান ও মিশর সংঘাত এড়িয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে, যা ইসরায়েলকে আঞ্চলিক শক্তিশালী অবস্থানে রাখতে সহায়তা করে।
ইসরায়েলকে এতো সহযোগিতা সত্ত্বেও, আরব দেশগুলোর জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি বিরোধী মনোভাব প্রবল। সরকারগুলো জনগণের সমালোচনা এড়াতে সম্পর্কের বিষয়গুলো গোপন রাখে বা ফিলিস্তিনি ইস্যুতে 'প্রতীকী সমর্থন' দেখানোর চেষ্টা করে। তবে, বাস্তবে তাদের কৌশলগত ও অর্থনৈতিক কর্মকান্ড ইসরায়েলের স্বার্থকেই রক্ষা করছে যা গাজাবাসী তথা ফিলিস্তিনীর বিরুদ্ধেই নির্মমভাবে যাচ্ছে। (নাউযুবিল্লাহ)

-মুহম্মদ ওয়ালীউল্লাহ আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১৭ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬