সৌদিতে গোপনে স্বামীর ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি করা বা গোপনে নজরদারি করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি আইনজীবী রীম ইব্রাহিম। তিনি বলেছেন, স্বামীর গোপনীয়তা ভঙ্গের এই অপরাধে স্ত্রীকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।
স্ত্রীদের সতর্ক করে আইনজীবী রীম ইব্রাহিম আরও বলেন, যদি কোনও স্ত্রী গোপনে স্বামীর ফোন তল্লাশি করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে আইনগতভাবে মোকাবিলা করার।
রীমের মতে, যদি স্ত্রী দোষী প্রমাণিত হন, তবে তাকে এক বছর পর্যন্ত কারাদ- বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা এই দুটি শাস্তির যেকোনো একটির মুখোমুখি হতে হবে। সাইবার অপরাধ দমন আইনের অধীনে এই সাজা হবে।
তবে আইন বিশেষজ্ঞ অন্য একজন এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা আল ওহাইবি জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ককে এতো সহজভাবে সঠিক বা ভুল হিসেবে বিচার করা কঠিন। যদি স্ত্রী স্বামীর ফোনের পিন নম্বর জানেন, তাহলে তার ফোনে প্রবেশ করা আইনসঙ্গত এবং তা অপরাধ নয়, এমনকি তা যদি ফোনে কিছু খোঁজার উদ্দেশ্যেও হয়ে থাকে।
এর আগে, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করায় ২০২১ সালের মে মাসে স্ত্রীকে মোটা অংকের ক্ষতিপূরণের সাজা দেয়া হয়েছিল। মামলায় বলা হয়, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করেছিলেন ওই স্ত্রী। এতে স্বামীর গোপনীয়তা ভঙ্গ হয়। তাই নিজের স্বামীকেই মোটা অংকের ক্ষতিপূরণ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একটি আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)