সোহেলকে ঘিরেই আটকে আছে ই-অরেঞ্জ কেলেঙ্কারির তদন্ত!
নিজস্ব প্রতিবেদক:
ই-কমার্সের নামে প্রতারণা ও অনলাইনে অবৈধ বহুস্তর বিপণন ব্যবসা (এমএলএম) চালিয়ে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার পর গ্রাহকদের হতাশা কাটছে না। ইভ্যালির বিষয়ে হাইকোর্টের নতুন নির্দেশনায় আশা দেখছেন গ্রাহকরা কিন্তু ই-অরেঞ্জ প্রতারণা আটকে আছে তদন্তে। তবে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে তারা জমা দিয়েছেন। প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের প্রশ্ন ই-অরেঞ্জ কেলেঙ্কারি তদন্তের অগ্রগতি কতদূর, দেশে কি ফেরত আসবে টাকা ও অপরাধী?
তথ্য মতে, ই-অরেঞ্জ এর মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। বর্তমানে ই-অরেঞ্জ কর্তৃপক্ষের কেউ জেলে, কেউ পলাতক। কেউবা জামিনে মুক্ত আছে। অনেকে বলছেন, এ সবের নেপথ্যের মূল হোতা বনানী থানার সাবেক পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানা।
দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ঘটনায় যে সব মামলা হয় তার তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই বলে মনে করছেন গ্রাহকরা। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইভ্যালি, ই-অরেঞ্জের মতো প্রতারণা করছে এমন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটাও কাগজে কলমে থেকে গেছে বলে মনে করেন গ্রাহকরা।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের কি পরিমাণ অর্থ কোথায় সরানো হয়েছে তা সোহেল ভালো বলতে পারবেন। যে কারণে সোহেলকে ঘিরেই আটকে আছে তদন্ত। তবে বেশ কিছু মামলার তদন্তের প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, ই-কমার্স ও অনলাইনসহ মানি লল্ডারিংয়ের মামলাগুলো বেশ আমলে নিয়ে সিআইডি কাজ করে যাচ্ছে। তা ছাড়া গত কয়েক বছরে, ই-কমার্স প্ল্যাটফর্ম, সোস্যাল মিডিয়া ও অনলাইনে বিনিয়োগসহ ঋণ প্রদানের নামে গ্রাহকদের কাছ থেকে হাজারো কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগে ২৬টির বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে সিআইডি এ সব প্রতারণা ঠেকাতে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি চলমান রেখেছে। তিনি বলেন, সিআইডি যেসব মামলার তদন্তের দায়িত্বে ছিল প্রায় অধিকাংশ মামলার প্রতিবেদন আদালতে জমা দিয়েছে বলে জানতে পেয়েছি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।