ইউক্রেইনকে অস্ত্র দেয়ার বিরুদ্ধে জার্মানিতে বড় ধরণের বিক্ষোভ
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে অস্ত্রশস্ত্র সরবরাহের প্রতিবাদে জার্মানির বার্লিনে এক বিক্ষোভে অন্তত ১০ হাজার মানুষ জড়ো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ। বার্লিনের কেন্দ্রস্থলে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছিল।
শনিবার, রাশিয়ার ইউক্রেইন অভিযান শুরুর বর্ষপূর্তির একদিন পর, বার্লিনের কেন্দ্রস্থলের ব্রান্দেনবর্গ গেইটের কাছে এই বিক্ষোভ হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বামপন্থি রাজনীতিকদের ডাকা বিক্ষোভের আগেই ইউক্রেইন যুদ্ধের বর্ষপূর্তিতে কিইভের পশ্চিমা মিত্ররা তাদেরকে আরও অস্ত্রশস্ত্র দেওয়ার অঙ্গীকারের পাশাপাশি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞাও জারি করেছে।
“অস্ত্র সরবরাহের মাধ্যমে যেভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে, তা বন্ধে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। এখনি (অস্ত্র সরবরাহ) বন্ধ করুন। কেননা, প্রতিদিন হাজারও প্রাণ যাচ্ছে, এবং আমাদেরকে ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে,” এমনটাই বলেছে বিক্ষোভের আয়োজকরা।
পুলিশের এক মুখপাত্র জানায়, শনিবারের বিক্ষোভে অন্তত ১০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।