সোমালিল্যান্ড ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় আরব লীগ
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সোমালিল্যান্ডকে সন্ত্রাসী ইসরায়েলের স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে আরব লীগ। সংস্থাটি সতর্ক করে বলেছে, সন্ত্রাসী ইসরায়েলের এই ‘অবৈধ’ স্বীকৃতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
গত রোববার মিশরের রাজধানী কায়রোতে স্থায়ী প্রতিনিধিদের পর্যায়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর আরব লীগ এই আহ্বান জানায়। সোমালিয়ার অনুরোধে এবং বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের সমর্থনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সোমালিল্যান্ডকে সন্ত্রাসী ইসরায়েলের স্বীকৃতির বিষয়টি তারা ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে। এই পদক্ষেপ অগ্রহণযোগ্য রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও নিশ্চিত করা হয় যে, এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা বাস্তবায়ন বা উত্তর সোমালিয়ার বন্দর ব্যবহার করে সামরিক ঘাঁটি স্থাপনের কোনো সুযোগ তৈরি হলে তা ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করা হবে।
এছাড়া আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব, জাতিসংঘ মহাসচিব এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সন্ত্রাসী ইসরায়েলের এই স্বীকৃতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তাদের ‘কঠোর অবস্থান’ নেওয়ার আহ্বান জানাতে বলা হয়েছে।
গত জুমুয়াবার বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কুচক্রী ইসরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়ার ঘনিষ্ঠ মিত্র তুরস্কসহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি উল্লেখ করে বিশ্বজুড়ে এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












