পাকিস্তানে ট্রেনে হামলা:
সেনাবাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ সন্ত্রাসী
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসীদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় অভিযানে অন্তত ২৭ জন সন্তাসী নিহত হয়েছে। অভিযান চলমান রয়েছে। খবর- জিও নিউজ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
এর আগে বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা সূত্রের মতে, ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ৯ টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
জিও নিউজ বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এছাড়া শেষ সন্ত্রাসীকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ট্রেনে হামলার প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর সন্ত্রাসীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। উদ্ধার হওয়া আহত ১৭ জন যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তারা জানিয়েছে, হামলার খবর পেয়ে বেলুচিস্তান প্রদেশের দুর্গম ভূখ- অতিক্রম করে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আরো বলা হয়েছে, চ্যালেঞ্জিং পথ থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার জন্য বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)