সুড়ঙ্গ থেকে ‘হিট অ্যান্ড রান’ হামলা চালাচ্ছে হামাস -সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটি ঘিরে ফেলার দাবি করেছে সন্ত্রাসী ইসরাইলের সামরিক বাহিনী। সন্ত্রাসী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত বৃহস্পতিবার হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। এ সময় সন্ত্রাসী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ‘হিট-অ্যান্ড রান’ যুদ্ধ কৌশল ব্যবহার করে হামলা চালায় হামাস যোদ্ধারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গাজায় আক্রমণের অগ্রগতির বিস্তারিত না জানিয়ে সন্ত্রাসী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছে, আমরা যুদ্ধে ভালো অবস্থানে রয়েছি। আকর্ষণীয় সাফল্য পেয়েছি এবং গাজা শহরের উপকণ্ঠ অতিক্রম করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।
সন্ত্রাসী ইসরাইলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছে, সেনারা গাজা শহর ঘেরাও সম্পন্ন করেছে। গাজা শহরে হামাসের প্রধান ঘাঁটি রয়েছে।
সন্ত্রাসী ইসরাইলি সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি বলেছে, সেনারা মাইন এবং ফাঁদের মুখোমুখি হচ্ছে। হামাস দ্রুত ও ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।
হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা গত জুমুয়াবার এক ভাষণে বলেছেন, গাজায় সন্ত্রাসী ইসরাইলের নিহত সেনাদের সংখ্যা সরকারের ঘোষণার চেয়ে অনেক বেশি। গাজায় স্থল অভিযান সম্প্রসারণের পর থেকে গত জুমুয়াবার পর্যন্ত হামাসের সঙ্গে লড়াইয়ে ২৫ সেনা নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে সন্ত্রাসী ইসরাইল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে সন্ত্রাসী ইসরাইলি ট্যাঙ্কে হামলার পর আবার সুড়ঙ্গে লুকিয়ে যাচ্ছে।
লেবানন সীমান্তে হঠাৎ অতি সতর্কতায় সন্ত্রাসী ইসরাইলি সেনারা:
সন্ত্রাসী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, গত জুমুয়াবার সকাল থেকে লেবানন সীমান্তে অতি সতর্কতায় রয়েছে তাদের সেনারা। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এতে অনেকটা বিক্ষিপ্তভাবে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ যোগ দেওয়ায় লেবানন-ইসরাইল সীমান্তে গত কয়েকদিন ধরেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












