বাণিজ্যের চ্যালেঞ্জ সিন্ডিকেট:
সুযোগ পেলেই বাড়িয়ে দেয় দাম, প্রতিদিনের মূল্য নির্ধারণ হয় মোবাইল মেসেজে
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজানের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। সংশ্লিষ্টরা জানান, সক্রিয় এ সিন্ডিকেট প্রতিদিন সকালে মোবাইল মেসেজের মাধ্যমে বিভিন্ন পাইকারি বাজারে পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে। নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করা হচ্ছে না। অনেক সময় হুমকিধমকিও দেওয়া হয়। সরকারের গোয়েন্দা সংস্থা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নির্বাচনের আগে কিছু ব্যবসায়ী গোশতের দাম কমিয়ে বিক্রির ঘোষণা দিলেও এদের নেতৃত্বদানকারী সংগঠনগুলো তাতে বাধা হয়ে ওঠে। এসব সংস্থার প্রতিনিধি ডেকে সরকারি সংস্থাগুলো দাম বাড়ার কারণ জানতে চাইলে তখন তারা একে অন্যের কাঁধে দোষ চাপিয়ে দেয়। সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত ডিসেম্বরে গোশতের দাম নিয়ে ডাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক সভায় মহাপরিচালকের উপস্থিতিতে এক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আরেক অ্যাসোসিয়েশনের প্রতিনিধির ওপর চড়াও হয়েছিল।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে অন্যান্য কারণের পাশাপাশি সিন্ডিকেট একটা বড় কারণ। আমাদের দেশে ব্যবসায়ীরা সব সময় দাম বাড়ানোর সুযোগ খোঁজে। যে কোনো অসিলায় দাম বাড়িয়ে দেয়। আমরা দেখলাম, ভারত কর্তৃক পিঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার পর এক দিনে পণ্যটির দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এ সুযোগ ছোট, বড়, মাঝারি সব ব্যবসায়ীই নিয়েছেন। তবে সরকারকে সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি অন্য বিষয়গুলোয়ও নজর দিতে হবে। পণ্যের দাম বাড়লে ভোক্তার আয় বৃদ্ধির সুযোগ করে দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। তা হলেই দেশে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












