সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পবিত্র ১২ই রবীউল আউওয়াল পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের তত্ত্বাবধানে দরবার শরীফে কেন্দ্রীয় মাহফিলসহ রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে ওয়াজ শরীফ, হামদ-নাত-ক্বসিদা শরীফ, মিলাদ শরীফ মাহফিল, র্যালি ও তাবারুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-
১. দিনব্যাপী মিলাদ শরীফ মাহফিল:
রাজারবাগ দরবার শরীফ সুন্নতি জামে মসজিদে (২৫ আগস্ট) বাদ মাগরিব থেকে পরদিন (২৬ আগস্ট) মাগরিব পর্যন্ত সারা দিনব্যাপী ওয়াজ শরীফ, হামদ-নাত-ক্বসিদা শরীফ ও মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত শায়েখ আলাইহিস সালাম।
২. কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ মাহফিল:
(২৬ আগস্ট) বাদ ফজর সাইয়িদুল আ’ইয়াদ শরীফ ফটকের সামনে কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হবে।
৩. শহর প্রদক্ষিণ র্যালি:
(২৬ আগস্ট) সকাল ৭:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত ৩টি নির্ধারিত রুটে সমগ্র ঢাকা শহরে র্যালী অনুষ্ঠিত হবে।
৪. দেশব্যাপী মাহফিল:
রাজারবাগ দরবার শরীফের তত্ত্বাবধানে রাজধানী ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও মহল্লায় সহ¯্রাধিক মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের প্রতিটি জেলার প্রতিটি থানায় পৃথক মাহফিলের আয়োজন করা হবে।
৫. পবিত্র আকিকা শরীফ:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র আকিকা শরীফের জন্য রাজারবাগ দরবার শরীফসহ প্রতিটি এলাকায় গরু-খাসি জবাই করা হবে।
৬. বরকতময় তাবারুক বিতরণ:
প্রতিটি মাহফিল শেষে বরকতময় তাবারুক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ এসব কর্মসূচিতে সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












