সুদানে বিমান হামলায় শত শত বেসামরিক নিহত, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের গৃহযুদ্ধের সময় বিমান বাহিনীর পরিচালিত হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আবাসিক এলাকা, বাজার, স্কুল এবং আশ্রয় শিবিরে বিমান হামলার কারণে অন্তত এক হাজার ৭০০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য উঠে এসেছে সুদানের গৃহযুদ্ধকালে বিমান হামলার ওপর পরিচালিত সাম্প্রতিক একটি তদন্তে।
সুদান উইটনেস প্রজেক্ট এই তদন্ত পরিচালনা করেছে এবং ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতের সময় সামরিক বিমান হামলার সবচেয়ে বড় ও সর্বশেষ তথ্য সংগ্রহ করেছে।
এই তদন্তে জানা গেছে, বিমান বাহিনী জনবহুল এলাকাগুলিতে নির্বিচারে বোমা ব্যবহার করেছে। সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ছাড়া অন্য কোনো পক্ষ, যেমন আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ), বিমান হামলা চালাতে সক্ষম নয়। আরএসএফ শুধু ড্রোন হামলার উপর নির্ভরশীল। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে আরএসএফ-এর বিরুদ্ধে জাতিগত গণহত্যার অভিযোগ রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে।
তবে প্রকল্প পরিচালনাকারী স্নোয়েকের মতে, “অনেক ক্ষয়ক্ষতি এবং আইন লঙ্ঘনের জন্য আরএসএফকে দায়ী করা হচ্ছে এবং সেটা ঠিক আছে, তবে আমি মনে করি এসএএফকেও তাদের কর্মকা-ের জন্য দায়ী করা উচিত।”
নির্বিচারে বেসামরিকদের ওপর বিমান হামলার অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে সুদানের সামরিক বাহিনী। যদিও অতীতে তারা বেসামরিক লক্ষ্যবস্তু হওয়া অস্বীকার করেছে এবং জানিয়েছিলো- তাদের বিমান হামলা “শুধুমাত্র বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে স্বীকৃত আরএসএফ-এর উপস্থিতি এবং ঘাঁটিগুলোতে পরিচালিত হয়।” তবে, এ ধরনের হামলার প্রমাণ ও চিত্রগুলো দেখিয়ে দিচ্ছে যে বেসামরিকদের নিরাপত্তা বজায় রাখার জন্য যথেষ্ট সতর্কতা নেওয়া হয়নি।
সুদান উইটনেস প্রজেক্টটি সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স (সিআইআর)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি একটি অলাভজনক সংস্থা যা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঘটনাগুলো সামনে আনে। প্রজেক্টটি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থায়ন পেয়েছে। বিবিসির কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত পরিচালিত ৩৮৪টি বিমান হামলার বিশ্লেষণ করেছে সুদান উইটনেস। এই বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ৭০০ জনেরও বেশি বেসামরিক নিহত এবং এক হাজার ১২০ জন আহত হয়েছেন।
তদন্তে ১৩৫টি ঘটনা আবাসিক এলাকা, বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামোর ধ্বংস প্রমাণ করেছে। ৩৫টি ঘটনায় বাজার এবং বাণিজ্যিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়, যেখানে অনেক সময় মানুষের ভিড় ছিলো। এছাড়া ১৯টি হামলা স্বাস্থ্যসেবা, বাস্তুচ্যুত মানুষের আশ্রয় কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থানে পরিচালিত হয়েছে।
সুদান উইটনেস স্বীকার করেছে যে তাদের গবেষণা অসম্পূর্ণ, কারণ দুর্বল টেলিযোগাযোগ ও বিশ্বাসযোগ্য সূত্র শনাক্তে অসুবিধার কারণে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে তথ্য সংগ্রহ কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












