সুদানের কর্দোফান প্রদেশে আরএসএফের ড্রোন হামলা, নিহত ৪০
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্য সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এই খবর জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।
উত্তর কর্ডোফানের মানবিক বিষয়ক কমিশনার গত সোমবার আল জাজিরাকে জানিয়েছে, প্রাদেশিক রাজধানী এল ওবাইদের পূর্বে আল লুয়েব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সে তার নাম প্রকাশ করতে ইচ্ছুক না।
রাজ্য সরকার এর আগে বলেছিলো, গ্রামে একটি জানাজার তাঁবু লক্ষ্য করে করা এই হামলায় শিশু ও নারীসহ কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। এই আক্রমণকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরএসএফের নৃশংসতা ও নতুন এক অপরাধ হিসেবে বর্ণনা করেছে রাজ্য সরকার। হামলায় বেশ কয়েকজন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিও নিহত হয়েছে। তবে সঠিক পরিসংখ্যান দেওয়া হয়নি।
রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরএসএফকে অবিলম্বে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছে। তারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জাতিগত ও বর্ণগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ সংঘটনের অভিযোগ করেছে।
আরএসএফ এল ওবাইদে শিগগিরই আক্রমণ শুরু করার কথা বলার পরপরই এই হামলা চালানো হয়, যেখানে তারা নিরাপদ করিডোর দিয়ে বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলো।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুমান করেছে, অক্টোবরের শেষের দিক থেকে এলাকায় নিরাপত্তাহীনতা বৃদ্ধির কারণে ৩৮ হাজারের বেশি মানুষ উত্তর ও দক্ষিণ কর্দোফান ছেড়ে পালিয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)