সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গঃ আহলিয়ার ভরণপোষণ আদায়
সুওয়াল:
যে ব্যক্তি তার প্রথম আহলিয়ার ভরণপোষণ ঠিকমতো আদায় করতে পারে না তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েয আছে কি? জানতে বাসনা রাখি।
জাওয়াব:
মহান আল্লাহ পাক তিনি একাধিক বিবাহ করা প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন-
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً
অর্থ: অতঃপর তোমাদের পছন্দ হয় এমন দুই, তিন, চার পর্যন্ত নারীদেরকে বিবাহ করতে পার। তবে যদি ইনসাফ করতে না পারার ভয় করো তাহলে একজনকে বিবাহ করো।
পবিত্র দ্বীন ইসলামে যদিও সর্বোচ্চ চারটি বিবাহের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একাধিক আহলিয়াদের মধ্যে ইনসাফ করা, সমতা রক্ষা করা সম্ভব হয় না। মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক করেছেন-
وَلَن تَسۡتَطِيعُوا أَن تَعۡدِلُواْ بَيۡنَ النِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ الۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
অর্থ: তোমরা কখনও একাধিক আহলিয়াদের মধ্যে ইনসাফ করতে পারবে না, যদিও তোমরা চাও। অতএব (এক আহলিয়াকে) ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখে (অপর আহলিয়ার প্রতি) সম্পূর্ণরূপে ঝুকে পড়ো না। যদি মিমাংসা করো এবং তাক্বওয়া অবলম্বন করো, তবে মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও করুণাময়। ” (পবিত্র সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ : ১২৯)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ
অর্থ: যার দু’জন স্ত্রী আছে, কিন্তু সে তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ে, (অন্য আহলিয়ার হক্ব আদায় করে না) কিয়ামত দিবসে সে অর্ধাঙ্গ অবস্থায় উঠবে”। (সুনান আবু দাউদ শরীফ : হাদীছ শরীফ নং ২১৩৩, সনদ সহীহ। )
তাই আহালের জন্য দায়িত্ব কর্তব্য হবে, প্রথম আহলিয়ার হক্ব ঠিকমতো আদায় করা। তারপর যদি আহাল মনে করে যে, সে দ্বিতীয় বিবাহ করলে উভয় আহলিয়ার হক্ব যথাযথ আদায় করতে পারবে, তাহলে দ্বিতীয় বিবাহ করতে পারবে। অন্যথায় নয়।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য